শিরোনাম
◈ প্রতিযোগিতায় টিকতে টেকসই উৎপাদন পদ্ধতি গ্রহণের তাগিদ প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ম‌ধ্যে ওয়ান‌ডে সিরিজের প্রথম ম‌্যাচ আজ ◈ নতুন মোড় তনু হত্যা মামলায়, সাবেক দুই সেনা সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ◈ রাজধানীতে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল আহ্বায়ককে হত্যা ◈ পদ্মার চর থেকে সবুজ জ্বালানি : পাবনায় দুই সোলার পার্কে ১৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যোগ হচ্ছে জাতীয় গ্রিডে ◈ মঙ্গলবার ভো‌রে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম‌্যা‌চে মিশ‌রের মু‌খোমু‌খি ব্রাজিল ◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ

প্রকাশিত : ২০ অক্টোবর, ২০২৫, ০৭:৩৫ বিকাল
আপডেট : ০৮ জুন, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মনপুরায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ভোলা প্রতিনিধি: ভোলার মনপুরায় পুকুরের পানিতে ডুবে মো. আওলাদ (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সকালে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের রহমানপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। শিশু আওলাদ ওই গ্রামের মো. সালাউদ্দিনের ছেলে।

জানা গেছে, সকালে পরিবারের অজান্তে খেলাধুলার একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় আওলাদ। কিছুক্ষণ পর পুকুরের পানিতে ভেসে ওঠে শিশুটি। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. আশিকুর রহমান অনিক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসান কবির বলেন, এবিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়