শিরোনাম
◈ প্রতিযোগিতায় টিকতে টেকসই উৎপাদন পদ্ধতি গ্রহণের তাগিদ প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ম‌ধ্যে ওয়ান‌ডে সিরিজের প্রথম ম‌্যাচ আজ ◈ নতুন মোড় তনু হত্যা মামলায়, সাবেক দুই সেনা সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ◈ রাজধানীতে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল আহ্বায়ককে হত্যা ◈ পদ্মার চর থেকে সবুজ জ্বালানি : পাবনায় দুই সোলার পার্কে ১৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যোগ হচ্ছে জাতীয় গ্রিডে ◈ মঙ্গলবার ভো‌রে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম‌্যা‌চে মিশ‌রের মু‌খোমু‌খি ব্রাজিল ◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ

প্রকাশিত : ২০ অক্টোবর, ২০২৫, ১০:৪৬ দুপুর
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রুয়েটে জাতীয় স্বার্থে সোচ্চার শিক্ষার্থীরা, তিস্তা নিয়ে মশাল মিছিল

ইফতেখার আলম বিশাল, রাজশাহী প্রতিনিধি: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) তিস্তা নদীর ন্যায্য পানিবণ্টনের দাবি, ভারতীয় আগ্রাসনের প্রতিবাদ এবং উত্তরাঞ্চলের মানুষের প্রতি বৈষম্যের অবসানের প্রত্যাশায় এক শান্তিপূর্ণ মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৯ অক্টোবর) রাত  ৯ টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান ফটকে গিয়ে শেষ হয়। এতে রুয়েটের বিভিন্ন বিভাগের সাধারণ শিক্ষার্থী ও জেলা সমিতির সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। মিছিল শেষে প্রধান ফটকের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন রংপুর জেলার প্রতিনিধি আরাফ মাসুদ দীপ্র। তিনি বলেন, “তিস্তা নদীর ন্যায্য পানিবণ্টন শুধু উত্তরাঞ্চলের নয়, বরং সমগ্র বাংলাদেশের অস্তিত্বের প্রশ্ন। আমাদের এই শান্তিপূর্ণ প্রতিবাদ দেশের মানুষের মধ্যে ন্যায় ও অধিকার প্রতিষ্ঠার নতুন উদ্যম সৃষ্টি করবে।”

শিক্ষার্থীরা জানান, রুয়েটের শিক্ষার্থীরা শুধু ইঞ্জিনিয়ারিং পড়াশোনায় নয়, বরং দেশের প্রশ্নেও সবসময় সজাগ ও সোচ্চার। যেকোনো নৈরাজ্য, বৈষম্য বা আগ্রাসনের বিরুদ্ধে তারা ঐক্যবদ্ধভাবে অবস্থান নেয়। বাংলাদেশের সার্বভৌম স্বার্থে তারা একচুল পরিমাণ ছাড় দিতে রাজি নয় এবং তাদের কাছে দেশের চেয়ে বড় কোনো স্বার্থ নেই।

এছাড়াও মিছিলে উপস্থিত ছিলেন রংপুর জেলার সানাউল্লাহ আল গালিব, ময়মনসিংহ জেলার আরেফিন আহমেদ আজমি, জয়পুরহাট জেলার ইয়াসির রাহাত কাব্যসহ বিভিন্ন বিভাগের অসংখ্য শিক্ষার্থী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়