শিরোনাম
◈ প্রতিযোগিতায় টিকতে টেকসই উৎপাদন পদ্ধতি গ্রহণের তাগিদ প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ম‌ধ্যে ওয়ান‌ডে সিরিজের প্রথম ম‌্যাচ আজ ◈ নতুন মোড় তনু হত্যা মামলায়, সাবেক দুই সেনা সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ◈ রাজধানীতে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল আহ্বায়ককে হত্যা ◈ পদ্মার চর থেকে সবুজ জ্বালানি : পাবনায় দুই সোলার পার্কে ১৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যোগ হচ্ছে জাতীয় গ্রিডে ◈ মঙ্গলবার ভো‌রে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম‌্যা‌চে মিশ‌রের মু‌খোমু‌খি ব্রাজিল ◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ

প্রকাশিত : ১৯ অক্টোবর, ২০২৫, ০৭:২৩ বিকাল
আপডেট : ২৮ মে, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধা নিহত

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মোবারকগঞ্জ রেলস্টেশনের অদূরে বাবরা রেলগেটের দক্ষিণে মানসিক প্রতিবন্ধী  এক নারী ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছে। নিহত মহিলা হলেন কালীগঞ্জ উপজেলার সিমলা -রোকনপুর ইউনিয়ন এলাকার তিল্লা গ্রামের সুধির দাসের স্ত্রী। 

রোববার সকাল ৮ টা ২০ মিনিটের দিকে খুলনা থেকে ছেড়ে আসা রাাজশাহীগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনে সে কাটা পড়েছে বলে জানাগেছে। চলন্ত ট্রেনের নীচে পড়ে তার শরীর দ্বি-খন্ডিত হয়ে যায়। স্থানীয়দের ধারনা নিহত ওই নারী মানসিক প্রতিবন্ধি।

রেল লাইনের পাশে মাঠে কাজ করা এক কৃষক জানান, সকালে ট্রেন আসার আগে তাকে রেলগেট এলাকায় ঘুরতে দেখেছিলাম। তাকে দেখে মনে হয়েচিল সে মানসিক প্রতিবন্ধি।

মোবারকগঞ্জ রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার তৌহিদুল ইসলাম জানান, ট্রেনের চালকের মাধ্যমে জানতে পারি বাবরা রেলগেট এলাকায় এক নারী কাটা পড়েছে। কালীগঞ্জ ফায়ার স্টেশনের সদস্যরা ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে মোবারকগঞ্জ রেল স্টেশনে রেখে গেছে। পরে যশোর রেল পুলিশকে খবর দেওয়া হয়েছে। তারা এসে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়