শিরোনাম
◈ প্রতিযোগিতায় টিকতে টেকসই উৎপাদন পদ্ধতি গ্রহণের তাগিদ প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ম‌ধ্যে ওয়ান‌ডে সিরিজের প্রথম ম‌্যাচ আজ ◈ নতুন মোড় তনু হত্যা মামলায়, সাবেক দুই সেনা সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ◈ রাজধানীতে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল আহ্বায়ককে হত্যা ◈ পদ্মার চর থেকে সবুজ জ্বালানি : পাবনায় দুই সোলার পার্কে ১৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যোগ হচ্ছে জাতীয় গ্রিডে ◈ মঙ্গলবার ভো‌রে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম‌্যা‌চে মিশ‌রের মু‌খোমু‌খি ব্রাজিল ◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ

প্রকাশিত : ১৯ অক্টোবর, ২০২৫, ০৭:২০ বিকাল
আপডেট : ৩০ মে, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঈশ্বরদীতে রূপপুর প্রকল্পে কর্মরত দোভাষীর লাশ উদ্ধার

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত এক দোভাষীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত ১১টার দিকে উপজেলার সাহাপুর ইউনিয়নের দিয়ার সাহাপুর এলাকার একটি ভাড়া বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহতের নাম আনোয়ার আহমেদ (৫২)। তিনি চট্টগ্রাম নগরের পাশলাইস থানার পূর্ব নাসিরাবাদ এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে। প্রায় এক বছর ধরে তিনি ঈশ্বরদীর দিয়ার সাহাপুরে স্থানীয় হাবিবুর রহমান হাবুর বাড়িতে ভাড়া থাকছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, আনোয়ার আহমেদ দীর্ঘ আট বছর ধরে রাশিয়ান কোম্পানি ‘নিকিমথ’-এ দোভাষী হিসেবে কাজ করছিলেন। সম্প্রতি তিনি স্ত্রীসহ দশ দিনের ছুটিতে চট্টগ্রাম যান। শনিবার বিকেল তিনটার দিকে স্ত্রীকে সেখানে রেখে একাই ঈশ্বরদীর ভাড়া বাসায় ফিরে আসেন।

রাত হয়ে গেলেও তার সঙ্গে যোগাযোগ না হওয়ায় স্ত্রী রিপা আহমেদ প্রতিবেশী এক নারীকে ফোনে স্বামীর খোঁজ নিতে বলেন। পরে তিনি ঘরে গিয়ে দেখেন—মেঝেতে মোছার কাপড় হাতে তিনি অচেতন অবস্থায় পড়ে আছেন। বিষয়টি জানাজানি হলে প্রতিবেশীরা দ্রুত পুলিশে খবর দেন।

খবর পেয়ে ঈশ্বরদী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করেন এবং লাশ উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

ঈশ্বরদী থানার ওসি আ স ম আব্দুন নুর বলেন, ঘটনাটি তদন্তাধীন রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়