শিরোনাম
◈ প্রতিযোগিতায় টিকতে টেকসই উৎপাদন পদ্ধতি গ্রহণের তাগিদ প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ম‌ধ্যে ওয়ান‌ডে সিরিজের প্রথম ম‌্যাচ আজ ◈ নতুন মোড় তনু হত্যা মামলায়, সাবেক দুই সেনা সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ◈ রাজধানীতে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল আহ্বায়ককে হত্যা ◈ পদ্মার চর থেকে সবুজ জ্বালানি : পাবনায় দুই সোলার পার্কে ১৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যোগ হচ্ছে জাতীয় গ্রিডে ◈ মঙ্গলবার ভো‌রে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম‌্যা‌চে মিশ‌রের মু‌খোমু‌খি ব্রাজিল ◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ

প্রকাশিত : ১৮ অক্টোবর, ২০২৫, ০৭:১৯ বিকাল
আপডেট : ১৮ মে, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বন্ধুর স্ত্রীর প্রতি লালসা, ধর্ষণ মামলার আসামি জুয়েলকে নাটোরে গ্রেফতার

ইফতেখার আলম বিশাল, রাজশাহী প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গা থানার হালতি এলাকায় অভিযান চালিয়ে চাঞ্চল্যকর ধর্ষণ মামলার প্রধান আসামি মোঃ জুয়েল (৩৫) কে গ্রেফতার করেছে র‌্যাব। শুক্রবার (১৭ অক্টোবর ) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে র‌্যাব-৫, সিপিএসসি রাজশাহী ও সিপিসি-২ নাটোর ক্যাম্পের একটি যৌথ দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃত জুয়েল নাটোর সদর উপজেলার জয়রামপুর গ্রামের মোঃ নবাবের ছেলে। তিনি ভিকটিমের স্বামীর বন্ধু ছিলেন এবং সেই সুবাদে তাদের বাড়িতে যাতায়াত করতেন।

গত ৭ অক্টোবর রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটের দিকে রাজশাহীর পুঠিয়া থানার পীরগাছা গ্রামে ভিকটিমের স্বামীর বাড়িতে গিয়ে জুয়েল তার স্বামীকে ডাকতে থাকে। ভিকটিম জানান, তার স্বামী ভ্যান নিয়ে ভাড়ায় বাইরে আছেন। তখন সুযোগ বুঝে জুয়েল ঘরে প্রবেশ করে ভিকটিমকে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়।

ঘটনাটি জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরবর্তীতে ভিকটিম নিজেই বাদী হয়ে পুঠিয়া থানায় আসামি জুয়েলের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন।

মামলার পর থেকে পলাতক থাকা জুয়েলকে গ্রেফতারে পুলিশ ও র‌্যাব একযোগে অভিযান চালায়। অবশেষে র‌্যাবের যৌথ অভিযানে নাটোরের হালতি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুঠিয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়