শিরোনাম
◈ প্রতিযোগিতায় টিকতে টেকসই উৎপাদন পদ্ধতি গ্রহণের তাগিদ প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ম‌ধ্যে ওয়ান‌ডে সিরিজের প্রথম ম‌্যাচ আজ ◈ নতুন মোড় তনু হত্যা মামলায়, সাবেক দুই সেনা সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ◈ রাজধানীতে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল আহ্বায়ককে হত্যা ◈ পদ্মার চর থেকে সবুজ জ্বালানি : পাবনায় দুই সোলার পার্কে ১৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যোগ হচ্ছে জাতীয় গ্রিডে ◈ মঙ্গলবার ভো‌রে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম‌্যা‌চে মিশ‌রের মু‌খোমু‌খি ব্রাজিল ◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ

প্রকাশিত : ১৮ অক্টোবর, ২০২৫, ০৭:০০ বিকাল
আপডেট : ০২ জুন, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সমাজ থেকে সন্ত্রাস-মাদক-অপকর্মকে পরিহার করতে হবে : এ্যানি

জাহাঙ্গীর লিটন, লক্ষ্মীপুর প্রতিনিধি : সন্ত্রাস, মাদক ও অপকর্মকে পরিহার করে আমরা চ্যালেঞ্জ নিয়ে সমাজকে সুন্দরভাবে স্টাবলিশ করতে চান বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। 

তিনি বলেন, আমরা এই সমাজকে সুন্দর ও ভালো কর‍তে চাই। সমাজকে সুন্দর ও ভালো করতে শিক্ষার্থীদের পাশে আছি এবং থাকবো। আমাদের লক্ষ্যে পৌঁছতে হলে এই জেনারেশনকে সবচেয়ে বেশি এগিয়ে নিতে হবে, এগিয়ে দিতে হবে। তারা ছাড়া এই জাতির জন্য কোন বিকল্প নেই। তারা জুলাই আন্দোলনে সেটা আমাদেরকে দেখিয়ে দিয়েছে। এই জেনারেশনকে প্রফারলি গাইড করতে না পারি তাহলে দেশ ক্ষতিগ্রস্ত হবে, আমরা ক্ষতিগ্রস্ত হবো।

শনিবার (১৮ অক্টোবর) সকালে লক্ষ্মীপুর টাউন হল এবং পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আয়োজিত হামদ নাত ও গজল প্রতিযোগীতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, স্কুল-কলেজও মাদ্রাসার কোমলতি শিক্ষার্থীদের নিয়ে ভ্যানগার্ড যে উদ্যোগ গ্রহণ করেছে তা সমাজ ব্যবস্থাকে পরিবর্তনে বিশেষ ভূমিকা রাখবে। ১৭ বছরের বেশি সময় ধরে এই সমাজে একটি অবক্ষয় তৈরি হয়েছে। এই প্রজন্ম এই সমাজকে মাদকের মাধ্যমে, মাদকের ব্যধিতে এমনভাবে নিয়ে আসা হয়েছে যে এই জেনারেশন খুবই ক্ষতিগ্রস্ত। অভিভাবকরা চিন্তিত থাকে। মাদক থেকে সন্ত্রাস, রাহাজানি এবং অপকর্ম এমনভাবে হয়েছে যে সমাজটা একটা ট্রমায় পড়ে আছে। যদি এখান থেকে একটি সামাজিক আন্দোলন করে মুক্তি পেতে চাই, তাহলে সেই আলো ভ্যানগার্ড আমাদেরকে দেখাবে এবং দেখাচ্ছে।  

ভ্যানগার্ডের প্রতিষ্ঠাতা গাজী মোহাম্মদ নেছার উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্বিবদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী। 

ছাত্রদল নেতা আকবর হোসেন মুন্না ও ডা,  রোকন উদ্দিনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মঞ্জুরুর রহমান, চর মটুয়া মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আহমেদ আবু তাহের, জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু ও যুগ্ম আহবায়ক এড. হাসিবুর রহমান প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়