শিরোনাম
◈ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ম‌ধ্যে ওয়ান‌ডে সিরিজের প্রথম ম‌্যাচ আজ ◈ নতুন মোড় তনু হত্যা মামলায়, সাবেক দুই সেনা সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ◈ রাজধানীতে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল আহ্বায়ককে হত্যা ◈ পদ্মার চর থেকে সবুজ জ্বালানি : পাবনায় দুই সোলার পার্কে ১৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যোগ হচ্ছে জাতীয় গ্রিডে ◈ মঙ্গলবার ভো‌রে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম‌্যা‌চে মিশ‌রের মু‌খোমু‌খি ব্রাজিল ◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ ◈ যুক্তরা‌স্ট্রে ইংল্যান্ড দ‌লের ক‌্যা‌ম্পের কা‌ছেই বন্দুক হামলা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিশ্বকাপের অ‌নেকগুলো দল

প্রকাশিত : ১৭ অক্টোবর, ২০২৫, ০৬:৫০ বিকাল
আপডেট : ০৭ জুন, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাঁশখালীর জলদী‌তে সড়ক দুর্ঘটনায় এক নারীর মৃত্যু

কল‌্যাণ বড়ুয়া, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতি‌নি‌ধিঃ চট্টগ্রামের বাঁশখালী পৌরসদর জলদী সদ‌রে প্রধান সড়‌কে থানার দ‌ক্ষি‌ণে সকালে হাসপাতালের সামনে দিয়ে যাওয়ার সময় গাড়ির ধাক্কায় শিপ্রা দাস (৪২) এক ম‌হিলা নিহত হয়েছে। শুক্রবার (১৭ অক্টোবর) সকাল ছয়টার দিকে থানার দক্ষিণে বাঁশখালী ডায়াবেটিক হাসপাতাল ও মেডিকেল সেন্টারের সামনে প্রধান সড়‌কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নারী শিপ্রা দাস বাঁশখালী পৌরসভার দক্ষিণ জলদি মহাজনঘাটা ৮ নম্বর ওয়ার্ডের মৃত আশীষ দাসের স্ত্রী। সকালে তিনি ব্যক্তিগত কাজে বাড়ি থেকে বের হয়ে হাসপাতালের সামনে পৌঁছালে অজ্ঞাত একটি গাড়ি তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে বাঁশখালী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। স্টেশন অফিসার মিজানুর রহমান বলেন, ‘সংবাদ পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখি ম‌হিলা‌টি মারা গেছেন। আমরা মরদেহ উদ্ধার করে থানার পুলিশের কাছে হস্তান্তর করি।’

বাঁশখালী থানার এসআই বিভাষ কুমার সাহা জানান, ‘অজ্ঞাত গাড়ি পথচারীকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। আশপাশে কোনো সিসি ক্যামরা না থাকায় কোন যানবাহনের কার‌ণে এ দুঘর্টনা হ‌য়ে‌ছে তা জানা যায়নি। ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ থানায় আনা হয়েছে। বিষয়টি তদন্তাধীন।'

নিহতের পরিবার জানায়, সকালে তিনি বাজারে যাচ্ছিলেন। দুর্ঘটনার খবর পেয়ে তারা ঘটনাস্থলে এসে মরদেহ শনাক্ত করেন। পরিবারের সদস্যরা বলেন, ‘এ ঘটনায় আমাদের কোনো অভিযোগ নেই, এটি একটি দুর্ঘটনা হিসেবেই মেনে নিচ্ছি।’ এ‌দি‌কে থানা সু‌ত্রে জানা যায়, এ ব‌্যাপা‌রে প‌রিবা‌রের পক্ষ থে‌কে কোন ধর‌নের অ‌ভি‌যোগ না থাকায় প‌রিবা‌রের‌ সদস‌্যরা বিনা ময়না তদ‌ন্তে লাশ নি‌য়ে গি‌য়ে দাফ‌নের প্রক্রিয়া কর‌ছে ।



  • সর্বশেষ
  • জনপ্রিয়