শিরোনাম
◈ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ম‌ধ্যে ওয়ান‌ডে সিরিজের প্রথম ম‌্যাচ আজ ◈ নতুন মোড় তনু হত্যা মামলায়, সাবেক দুই সেনা সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ◈ রাজধানীতে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল আহ্বায়ককে হত্যা ◈ পদ্মার চর থেকে সবুজ জ্বালানি : পাবনায় দুই সোলার পার্কে ১৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যোগ হচ্ছে জাতীয় গ্রিডে ◈ মঙ্গলবার ভো‌রে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম‌্যা‌চে মিশ‌রের মু‌খোমু‌খি ব্রাজিল ◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ ◈ যুক্তরা‌স্ট্রে ইংল্যান্ড দ‌লের ক‌্যা‌ম্পের কা‌ছেই বন্দুক হামলা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিশ্বকাপের অ‌নেকগুলো দল

প্রকাশিত : ১৭ অক্টোবর, ২০২৫, ১০:৫০ দুপুর
আপডেট : ০২ জুন, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেরপুরে পাশের হার ৪৮.৬৯ শতাংশ, দুই কলেজে সবাই ফেল

তপু সরকার হারুন, জেলা প্রতিনিধি শেরপুরঃ এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল। ১৬ অক্টোবর বৃহস্পতিবার প্রকাশিত ফলাফল অনুযায়ী, শেরপুরে এইচএসসিতে পাশের হার ৪৮.৬৯ শতাংশ, যা গত বছরের তুলনায় ১০.৬৮ শতাংশ কম। গত বছর (২০২৪ সালে) শেরপুরে পাসের হার ছিল ৫৮.০১ শতাংশ। জেলায় মোট জিপিএ- ৫ পেয়েছে ১৬৯ জন শিক্ষার্থী। এছাড়া জেলার দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের কেউই পাস করতে পারেনি।

জানা যায়, চলতি বছর এইচএসসি পরীক্ষায় জেলার ৩১টি কলেজ থেকে ৯টি পরীক্ষা কেন্দ্রে ৮ হাজার ৭৪১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ছেলে শিক্ষার্থী ৪ হাজার ৩৪ জন এবং মেয়ে শিক্ষার্থী ৪ হাজার ৭০৭ জন। তাদের মধ্যে মোট পাস করেছে ৪ হাজার ২৫৬ জন শিক্ষার্থী। যার মধ্যে ছেলে শিক্ষার্থী ১ হাজার ৬৪৬ জন
এবং মেয়ে ২ হাজার ৬১০ জন। মেয়ে শিক্ষার্থীরা এবারও পাসের ক্ষেত্রে এগিয়ে রয়েছে।

আর জেলায় পাসের হারে শীর্ষে রয়েছে শেরপুর সরকারি কলেজ। এ কলেজে পাসের হার ৭৩.৯৬ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছে ১৩৩ জন শিক্ষার্থী। এছাড়া জেলার নালিতাবাড়ী উপজেলার হিরণময়ী হাইস্কুল অ্যান্ড কলেজের ৬ জন পরীক্ষার্থী এবং শেরপুর সদর উপজেলার মন্মথ দে কলেজের ১২ জন পরীক্ষার্থী পরীক্ষায়
অংশ নিলেও দু’টি কলেজের কেউই পাস করতে পারেনি।

এদিকে সার্বিকভাবে যদিও পাসের হার গতবারের তুলনায় কমেছে, তবুও ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাসের হারের দিক থেকে শেরপুর জেলা দ্বিতীয় অবস্থানে রয়েছে। এ ব্যাপারে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক সৈয়দ মাহবুবুল ইসলাম বলেন, এ বছর পাশের হার কিছুটা কমেছে। তবে শেরপুর জেলা ময়মনসিংহ বিভাগের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়