শিরোনাম
◈ প্রতিযোগিতায় টিকতে টেকসই উৎপাদন পদ্ধতি গ্রহণের তাগিদ প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ম‌ধ্যে ওয়ান‌ডে সিরিজের প্রথম ম‌্যাচ আজ ◈ নতুন মোড় তনু হত্যা মামলায়, সাবেক দুই সেনা সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ◈ রাজধানীতে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল আহ্বায়ককে হত্যা ◈ পদ্মার চর থেকে সবুজ জ্বালানি : পাবনায় দুই সোলার পার্কে ১৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যোগ হচ্ছে জাতীয় গ্রিডে ◈ মঙ্গলবার ভো‌রে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম‌্যা‌চে মিশ‌রের মু‌খোমু‌খি ব্রাজিল ◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ

প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০২৫, ০৮:৩৬ রাত
আপডেট : ২২ মে, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লায় যে কলেজ থেকে পাস করেননি কেউ

ফারুক আহাম্মদ, ব্রাহ্মণপাড়া(কুমিল্লা)প্রতিনিধিঃ কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ষাইটশালা আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ থেকে একজন পরীক্ষার্থীও পাস করেননি। বৃহস্পতিবার ( ১৬ অক্টোবর ) কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর শামছুল ইসলাম এই ফলাফল ঘোষণা করেন। এ সময় এ তথ্য জানা যায়।

ঘোষিত ফলাফল বিবরণী অনুযায়ী দেখা যায়, ওই কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন ছয়জন পরীক্ষার্থী। এর মধ্যে কেউই পাস করেননি। এদিকে এ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে গত বছর শতভাগ পাস থাকলেও এবার কেউই পাস না করায় পুরো উপজেলায় এ নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। এ নিয়ে পরীক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে হতাশা বিরাজ করেছে৷ জানা গেছে, ওই শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এইচএসসি পরীক্ষায় বারো বার অংশগ্রহণ করে সাত বার শতভাগ পাসের তকমা রয়েছে। তবে গত একবছর কলেজ শাখায় কোনো শিক্ষক না থাকায় শিক্ষার্থীরা পাঠ নিতে পারেনি। যার ফলে এবারের এইচএসসি পরীক্ষার ফলাফলে বিপর্যয় ঘটেছে।

স্থানীয় বাসিন্দা মতিউর রহমান বলেন, একটি কলেজ থেকে কেউ পাস না করার মতো দুঃখজনক ব্যাপার আর কিছু নেই। এটা আমাদের এলাকাসহ পুরো উপজেলার জন্য একধরনের কলঙ্ক। আমরা চাই এ থেকে শিক্ষা নিয়ে শিক্ষকদের নিরলস প্রচেষ্টায় আগামী দিনে কলেজটি ভালো ফলাফল বয়ে আনবে।

এ ব্যাপারে ষাইটশালা আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ শিবু চন্দ্র সরকার বলেন, আমরা বরাবরই ভালো ফলাফল করে আসছি। আমাদের কলেজ শাখাটি এমপিওভুক্ত না হওয়ায় গত এক বছর ধরে আমাদের কলেজ শাখায় কোন শিক্ষক ছিল না, তাই এ বছর এইচএসসি পরীক্ষায় ফলাফল খারাপ হয়েছে।

এ ব্যাপারে জানতে চেয়ে ব্রাহ্মণপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শহীদুল করিম ভূইয়ার মোবাইল ফোনে একাধিকবার চেষ্টা করা হলেও তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়