শিরোনাম
◈ প্রতিযোগিতায় টিকতে টেকসই উৎপাদন পদ্ধতি গ্রহণের তাগিদ প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ম‌ধ্যে ওয়ান‌ডে সিরিজের প্রথম ম‌্যাচ আজ ◈ নতুন মোড় তনু হত্যা মামলায়, সাবেক দুই সেনা সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ◈ রাজধানীতে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল আহ্বায়ককে হত্যা ◈ পদ্মার চর থেকে সবুজ জ্বালানি : পাবনায় দুই সোলার পার্কে ১৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যোগ হচ্ছে জাতীয় গ্রিডে ◈ মঙ্গলবার ভো‌রে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম‌্যা‌চে মিশ‌রের মু‌খোমু‌খি ব্রাজিল ◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ

প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০২৫, ০৮:৩৩ রাত
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লক্ষ্মীপুরে ৪ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ

জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে এবার ৪৩ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৯ হাজার ৭৫৩ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় দিয়েছে। এরমধ্যে ৪ হাজার ৭৭৪ জন শিক্ষার্থী (৪৮.৯৫%) পরীক্ষায় কৃতকার্য হয়েছে। ১৫৭ জন জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। এছাড়া জেলার তিনটি কলেজের ১৮ জন পরীক্ষার্থী কেউই পাশ করতে পারেনি।

অকৃতকার্য শিক্ষার্থীদের মধ্যে সদর উপজেলার পশ্চিম চন্দ্রগঞ্জ বাজার এলাকার ক্যামব্রিজ সিটি কলেজের ৪ জন, কমলনগর উপজেলার তোরাবগঞ্জ স্কুল এন্ড কলেজের ৪ জন ও রামগতির সেবাগ্রাম ফজলুল রহমান স্কুল এন্ড কলেজের ১২ জন। 

বিষয়টি জানতে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে সদর উপজেলার চন্দ্রগঞ্জের ক্যামব্রিজ সিটি কলেজের শিক্ষক রানাকে একাধিকবার কল দিলেও তিনি কল রিসিভ করেননি। তার প্রতিষ্ঠানে মানবিক বিভাগ থেকে ৪ জন পরীক্ষা দিয়ে সবাই অকৃতকার্য হয়েছে। স্থানীয় এক ব্যক্তি জানান, প্রতিষ্ঠানটি নিস্ক্রিয় ছিল। সেখান থেকে উঠে এবার ৪ জন পরীক্ষায় অংশ নেয়। 

তোরাবগঞ্জ স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক বাহার হোসেন বলেন, আমাদের প্রতিষ্ঠান থেকে মানবিক বিভাগে ৪ জন পরীক্ষা দিয়েছে। সবাই অকৃতকার্য হয়েছে। ঠিকমতো পড়ালেখা না করায় তারা কৃতকার্য হতে পারেনি। 

রামগতি উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. দিদার হোসেন বলেন, সেবাগ্রাম ফজলুল করিম স্কুল এন্ড কলেজের ১২ শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে। এরমধ্যে সবাই ফেল করেছেন। তবে বিস্তারিত কিছু জানাননি তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়