শিরোনাম
◈ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ম‌ধ্যে ওয়ান‌ডে সিরিজের প্রথম ম‌্যাচ আজ ◈ নতুন মোড় তনু হত্যা মামলায়, সাবেক দুই সেনা সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ◈ রাজধানীতে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল আহ্বায়ককে হত্যা ◈ পদ্মার চর থেকে সবুজ জ্বালানি : পাবনায় দুই সোলার পার্কে ১৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যোগ হচ্ছে জাতীয় গ্রিডে ◈ মঙ্গলবার ভো‌রে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম‌্যা‌চে মিশ‌রের মু‌খোমু‌খি ব্রাজিল ◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ ◈ যুক্তরা‌স্ট্রে ইংল্যান্ড দ‌লের ক‌্যা‌ম্পের কা‌ছেই বন্দুক হামলা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিশ্বকাপের অ‌নেকগুলো দল

প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০২৫, ০৭:০০ বিকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হরিরামপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে যুবদল নেতা আহত

শুভংকর পোদ্দার, হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি: মানিকগঞ্জের হরিরামপুরে উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শাহিন মৃধার অনুসারীদের বিরুদ্ধে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুম শিকদারকে মারধরের অভিযোগ উঠেছে।

গতকাল রাত ১০টার দিকে উপজেলার বলড়া ইউনিয়নের বহলাতলী বাজারে এ ঘটনা ঘটে। আহত মাসুম শিকদার বর্তমানে হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

বুধবার (১৫ অক্টোবর) দুপুরে আহত মাসুম শিকদার জানান, রাতের দিকে বহলাতলী বাজারে গেলে শাহিন মৃধার অনুসারী বাকের, আলভীসহ ১৫ থেকে ২০ জন তার ওপর হামলা চালায়। তাদের হাতে দেশীয় অস্ত্র ও লাঠিসোটা ছিল। তারা আমাকে একা পেয়ে এলোপাতাড়ি মারধর করেছে বলে দাবি করেন মাসুম।

এ ঘটনায় যোগাযোগের চেষ্টা করা হলেও বাকের ফোন রিসিভ করেননি। তবে অভিযোগ অস্বীকার করে উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শাহিন মৃধা বলেন, মাসুম শিকদার জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শান্ত ভাইয়ের প্রায় ৫০ জন লোক নিয়ে বহলাতলী বাজারে আসে। তারা মোটরসাইকেলের বহর ও দেশীয় অস্ত্রসহ আমাদের ওপর হামলা চালায়। আত্মরক্ষার্থে আমাদের কর্মীরা প্রতিক্রিয়া দেখিয়েছে। আমাদের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হান্নান মৃধা বলেন, বহলাতলী বাজারে মারামারির একটি ঘটনা ঘটেছে বলে শুনেছি।

হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. পলাশ চন্দ্র সূত্রধর জানান, আহত ব্যক্তির মুখমণ্ডল ও পিঠে আঘাতের চিহ্ন রয়েছে এবং মুখমণ্ডল ফুলে গেছে।

এ বিষয়ে হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবুর রহমান বলেন, ঘটনার বিষয়ে এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়