শিরোনাম
◈ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ম‌ধ্যে ওয়ান‌ডে সিরিজের প্রথম ম‌্যাচ আজ ◈ নতুন মোড় তনু হত্যা মামলায়, সাবেক দুই সেনা সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ◈ রাজধানীতে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল আহ্বায়ককে হত্যা ◈ পদ্মার চর থেকে সবুজ জ্বালানি : পাবনায় দুই সোলার পার্কে ১৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যোগ হচ্ছে জাতীয় গ্রিডে ◈ মঙ্গলবার ভো‌রে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম‌্যা‌চে মিশ‌রের মু‌খোমু‌খি ব্রাজিল ◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ ◈ যুক্তরা‌স্ট্রে ইংল্যান্ড দ‌লের ক‌্যা‌ম্পের কা‌ছেই বন্দুক হামলা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিশ্বকাপের অ‌নেকগুলো দল

প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০২৫, ০৭:১৬ বিকাল
আপডেট : ০৬ জুন, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লক্ষ্মীপুরে চিপসের লোভ দেখিয়ে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগরে চিপসের লোভ দেখিয়ে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে বশির সর্দার নামে (৬৫) এক ব্যক্তির বিরুদ্ধে। উপজেলার চরকাদিরা ইউনিয়নে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত বশির সর্দার পলাতক রয়েছেন। বশির ওই এলাকার মৃত আলি হোসেনের ছেলে এবং পেশায় একজন চা দোকানি।

শিশুর পরিবার অভিযোগ, গত শনিবার (১১ অক্টোবর) বেলা ১১টার দিকে শিশুটি  মাদ্রাসা থেকে বের হয়ে নাস্তা করার জন্য বশির সর্দারের দোকানে গেলে তিনি শিশুটিকে চিপসের লোভ দেখিয়ে দোকানের ভেতরে নিয়ে যান। এক পর্যায়ে শিশুটিকে ধর্ষণ করে তার হাতে একটি চিপস ধরিয়ে দিয়ে এ ঘটনা কাউকে বলতে নিষেধ করেন।

পরিবার সূত্রে জানা যায়, মাদ্রাসা ছুটি শেষে বাড়িতে গিয়ে ওই শিশু তার মাকে ঘটনাটি খুলে বলে। তার মা তাকে গোসল করানোর সময় তার জামাকাপড় ও শরীরে ধর্ষণের আলামত দেখতে পান।

এরপর তিনি বিষয়টি স্থানীয় ইউপি সদস্যসহ গণ্যমান্য ব্যক্তিদের জানান।

চরকাদিরা ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. জসিম উদ্দিন জানান, ভুক্তভোগী পরিবার তাকে ঘটনাটি জানিয়েছে। তিনি আইনি পদক্ষেপ নিতে পরামর্শ দিয়েছেন।

নাম প্রকাশ না করার শর্তে ওই এলাকার একাধিক ব্যক্তি জানান, অভিযুক্ত বশির সর্দার খারাপ চরিত্রের লোক হিসেবে এলাকায় পরিচিত। তার বিরুদ্ধে এলাকায় অনেক নারী ও শিশু ধর্ষণের অভিযোগ রয়েছে।

ভুক্তভোগী শিশুর মা জানান, তারা বিষয়টি নিয়ে থানায় মামলা করবেন। তিনি অভিযুক্তের শাস্তি দাবি করেন।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ তিনি পাননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়