শিরোনাম
◈ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ম‌ধ্যে ওয়ান‌ডে সিরিজের প্রথম ম‌্যাচ আজ ◈ নতুন মোড় তনু হত্যা মামলায়, সাবেক দুই সেনা সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ◈ রাজধানীতে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল আহ্বায়ককে হত্যা ◈ পদ্মার চর থেকে সবুজ জ্বালানি : পাবনায় দুই সোলার পার্কে ১৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যোগ হচ্ছে জাতীয় গ্রিডে ◈ মঙ্গলবার ভো‌রে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম‌্যা‌চে মিশ‌রের মু‌খোমু‌খি ব্রাজিল ◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ ◈ যুক্তরা‌স্ট্রে ইংল্যান্ড দ‌লের ক‌্যা‌ম্পের কা‌ছেই বন্দুক হামলা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিশ্বকাপের অ‌নেকগুলো দল

প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০২৫, ০৬:৫১ বিকাল
আপডেট : ১৭ এপ্রিল, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধামরাইয়ে ট্রাকচাপায় পোশাক শ্রমিক শুভ নিহত

মো: আদনান হোসেন, ধামরাই ঢাকা: ঢাকার ধামরাইয়ে পোশাক কারখানায় যাওয়ার পথে ট্রাকচাপায় নাহিদ হোসেন শুভ (২৮) নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। 

সোমবার (১৩ অক্টোবর) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের জয়পুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সাভার হাইওয়ে থানার ওসি সালেহ আহমেদ।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, নিহত নাহিদ হোসেন শুভ ধামরাইয়ের স্নোটেক্স আউটারওয়্যার লিমিটেডে সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন। তিনি উপজেলার রৌহা এলাকার সাবেক ব্যাংক কর্মকর্তা মিজানুর রহমানের বড় ছেলে। প্রতিদিনের মতো সকালে অফিসে যাওয়ার পথে পেছন দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয়দের অভিযোগ, মহাসড়কের খানাখন্দ ও অপরিকল্পিতভাবে নির্মিত ডিভাইডারের কারণে এ এলাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে। সড়ক ও জনপথ বিভাগের অবহেলার কারণেই জনজীবন ঝুঁকিতে পড়েছে বলে তারা দাবি করেন।

নিহতের বন্ধু রাজিব জানান,“নাহিদ পরিবারের বড় ছেলে ছিল। বহুদিন ধরে চাকরি করে সংসার সামলাচ্ছিল। তার এমন মৃত্যুতে পরিবার ও পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।”

সাভার হাইওয়ে থানার ওসি সালেহ আহমেদ বলেন, “ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করা হয়েছে। অভিযোগ না থাকলে তদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। ঘাতক ট্রাক শনাক্ত করে দ্রুত আটকের চেষ্টা চলছে।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়