শিরোনাম
◈ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ম‌ধ্যে ওয়ান‌ডে সিরিজের প্রথম ম‌্যাচ আজ ◈ নতুন মোড় তনু হত্যা মামলায়, সাবেক দুই সেনা সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ◈ রাজধানীতে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল আহ্বায়ককে হত্যা ◈ পদ্মার চর থেকে সবুজ জ্বালানি : পাবনায় দুই সোলার পার্কে ১৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যোগ হচ্ছে জাতীয় গ্রিডে ◈ মঙ্গলবার ভো‌রে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম‌্যা‌চে মিশ‌রের মু‌খোমু‌খি ব্রাজিল ◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ ◈ যুক্তরা‌স্ট্রে ইংল্যান্ড দ‌লের ক‌্যা‌ম্পের কা‌ছেই বন্দুক হামলা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিশ্বকাপের অ‌নেকগুলো দল

প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০২৫, ১২:১১ দুপুর
আপডেট : ০৪ মে, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেনাপোলে বন্দর ইমপোর্ট-এক্সপোর্ট এ্যাসোসিয়েশনের সভাপতি মতিয়ার, সম্পাদক জিয়া

ইমরুল কায়েশ, (যশোর) প্রতিনিধি: বেনাপোল ল্যান্ড পোর্ট ইমপোর্টার অ্যান্ড এক্সপোর্টার অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১২ অক্টোবর) বিকেলে বেনাপোলে অবস্থিত  সান রুফ হোটেল রহমান চেম্বারে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সংগঠনটির সভাপতি নির্বাচিত হন  আল-মোদারীপ ইন্টারন্যাশনাল-এর সত্বাধীকারি মতিয়ার রহমান ও সাধারন সম্পাদক রাহাদ ট্রেডার্সের জিয়াউর রহমান।

সভায় বক্তারা বলেন, বেনাপোল স্থলবন্দর দেশের সর্ববৃহৎ বাণিজ্যিক প্রবেশদ্বার হিসেবে আমদানি-রপ্তানি কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কিন্তু বিভিন্ন সময় তারা হয়রানির শিকার হয়। এতদিন শক্তিশালী সংগঠন না থাকায় ব্যবসায়ীরা অবহেলিত ছিল। বানিজ্য সহজিকরন ও ব্যবসায়ীদের  স্বার্থ রক্ষায় ইমপোর্টা-এক্সপোর্ট এ্যাসোসিয়েশন ঐক্যবদ্ধভাবে কাজ করতে এ কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে অনান্যরা হলেন,সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হন উজ্জ্বল বিশ্বাস (উৎস এন্টারপ্রাইজ), সহ-সভাপতি পদে নির্বাচিত হন মোঃ আব্দুল লতিফ (রাতুল ইন্টারন্যাশনাল), মোঃ মহিউদ্দিন (আল আমিন এন্টারপ্রাইজ) ও মোঃ সাজিদুর রহমান (এস. আর. বিজনেস কর্ণার), মোয়াজ্জেম হোসেন লিপু (লিপু ইন্টারন্যাশনাল), নূরুল আমিন বিশ্বাস (বিশ্বাস ট্রেডার্স) এবং আব্দুল করিম (সান এন্টারপ্রাইজ) যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

এছাড়া এইচ. এম. আবুল বাশার, মোঃ ওসমান গণি, মোঃ বাবুল হোসেন, শাহিন হোসেন, সন্তু বিশ্বাস, রফিকুল ইসলাম রয়েল, রয়েল হোসেন, কামাল হোসেন, আনিছুর রহমান, শামিম উদ্দিন গাজী, বাবুলাল বিশ্বাস, আতাউর রহমান, শেখর দাস ও মোহাম্মদ আলীসহ মোট ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়