শিরোনাম
◈ নতুন মোড় তনু হত্যা মামলায়, সাবেক দুই সেনা সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ◈ রাজধানীতে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল আহ্বায়ককে হত্যা ◈ পদ্মার চর থেকে সবুজ জ্বালানি : পাবনায় দুই সোলার পার্কে ১৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যোগ হচ্ছে জাতীয় গ্রিডে ◈ মঙ্গলবার ভো‌রে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম‌্যা‌চে মিশ‌রের মু‌খোমু‌খি ব্রাজিল ◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ ◈ যুক্তরা‌স্ট্রে ইংল্যান্ড দ‌লের ক‌্যা‌ম্পের কা‌ছেই বন্দুক হামলা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিশ্বকাপের অ‌নেকগুলো দল ◈ এলডিসি উত্তরণের প্রভাব: ঝুঁকিতে সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি: বাণিজ্যমন্ত্রী

প্রকাশিত : ১২ অক্টোবর, ২০২৫, ০৭:৩৮ বিকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তাদের কলিজা কত বড় হইছে, কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব: বিদ্যুৎ-বিভ্রাট নিয়ে হুমকি সারজিস আলমের (ভিডিও)

চাঁদাবাজি, দখলদারত্ব, সিন্ডিকেট ও দুর্নীতির বিরুদ্ধে লংমার্চের পথসভা চলা অবস্থায় বিদ্যুৎ চলে যাওয়ায় নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানির (নেসকো) ওপর খেপলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। শনিবার রাতে লংমার্চ শেষে পঞ্চগড়ের শেরেবাংলা পার্ক মোড়ে সমাপনী পথসভায় সারজিস আলম বক্তব্য দেওয়ার সময় হঠাৎ বিদ্যুৎ চলে যায়।

বিদ্যুৎ চলে যাওয়ায় ক্ষুব্ধ সারজিস আলম বলেন, ‘একবার নয়, দুইবার নয়, এবার নিয়ে তিনবার এনসিপির অনুষ্ঠান চলাকালে বিদ্যুৎ-বিভ্রাট দেখা দিয়েছে। নেসকোর যে মালিক, তাকে এবং তার বাপকে জবাব দিতে হবে—এনসিপির প্রোগ্রামের সময় এটা হয় কেন? যারা এই কাজ করেছে, মূলত রাজনৈতিক দেউলিয়াদেরকে আমরা দেখে নেব। তাদের কলিজা কত বড় হইছে। কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব। এরপর দেখব পঞ্চগড়ের নেসকোর দায়িত্বে কে আছে।’

সারজিস আলম আরও বলেন, ‘আমরা মনে করি আপনারা রাজনৈতিক দেউলিয়া, চাটুকার ও পা চাটা তোষামোদকারী। এই জন্যই এনসিপির প্রোগ্রামের সময় প্রত্যেকবার এইটা হয়। আমি সারজিস আলম এখানে ঘোষণা দিয়ে যাচ্ছি—এর পর থেকে যদি কোনো প্রতিষ্ঠান পঞ্চগড়ে রাজনৈতিক পক্ষপাতমূলক আচরণ করে, ওই প্রতিষ্ঠান এই পঞ্চগড়ে থাকবে না। এটা আমার নিজের কমিটমেন্ট।’

এর আগে শনিবার দুপুরে পঞ্চগড় পৌরসভার সুগার মিল এলাকা থেকে শত শত মোটরসাইকেল লংমার্চে অংশগ্রহণ করে। এ সময় সারজিস আলম একটি পিকআপ ভ্যানে চড়ে অংশ নেন এবং দুর্নীতিবিরোধী নানা স্লোগান দেন।

লংমার্চটি পঞ্চগড় সদর উপজেলার কামাত কাজলদিঘি, চাকলাহাট, হাড়িভাসা, হাফিজাবাদ, অমরখানা, সাতমেরা ও তেঁতুলিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন অতিক্রম করে বাংলাবান্ধা ইউনিয়নের সিপাইপাড়া বাজারে গিয়ে শেষ হয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়