শিরোনাম
◈ নতুন মোড় তনু হত্যা মামলায়, সাবেক দুই সেনা সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ◈ রাজধানীতে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল আহ্বায়ককে হত্যা ◈ পদ্মার চর থেকে সবুজ জ্বালানি : পাবনায় দুই সোলার পার্কে ১৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যোগ হচ্ছে জাতীয় গ্রিডে ◈ মঙ্গলবার ভো‌রে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম‌্যা‌চে মিশ‌রের মু‌খোমু‌খি ব্রাজিল ◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ ◈ যুক্তরা‌স্ট্রে ইংল্যান্ড দ‌লের ক‌্যা‌ম্পের কা‌ছেই বন্দুক হামলা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিশ্বকাপের অ‌নেকগুলো দল ◈ এলডিসি উত্তরণের প্রভাব: ঝুঁকিতে সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি: বাণিজ্যমন্ত্রী

প্রকাশিত : ১২ অক্টোবর, ২০২৫, ০৬:১৬ বিকাল
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মহেশপুরে শিশুসহ ১১ বাংলাদেশি আটক ও মাদকদ্রব্য উদ্ধার 

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অবৈধভাবে সীমান্ত পারাপার ও মাদক চোরাচালান রোধে অভিযান চালিয়ে ৫৮ বিজিবি পৃথক অভিযানে ভারতীয় মদসহ শিশু সহ ১১ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে।

মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) সূত্রে জানা যায়, গত১০ অক্টোবর রাতে যাদবপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলারের বেতবাড়িয়া গ্রামের মাঠ থেকে ৪১ বোতল ভারতীয় মদ এবং ১১ অক্টোবর ভোরে বেনীপুর বিওপি এলাকায় নবদূর্গাপুর গ্রামের একটি বাঁশবাগান থেকে আরও ২২ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। একই দিনে দুপুরে বাঘাডাংগা বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্তের নিকট থেকে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় নারী-পুরুষ ও শিশুসহ ৫ জন বাংলাদেশিকে আটক করা হয়।

এছাড়া গত ১০ অক্টোবর বিকেলে একই এলাকার সীমান্ত পিলারের এর নিকট হুদাপাড়া গ্রামের সীম ক্ষেত থেকে আরও ৬ জন (পুরুষ-৩, নারী-৩) বাংলাদেশিকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে নোয়াখালী, গোপালগঞ্জ ও ফরিদপুর জেলার বাসিন্দা রয়েছেন।

মহেশপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, সীমান্ত এলাকায় মাদক ও মানব পাচার প্রতিরোধে বিজিবির কঠোর নজরদারি অব্যাহত রয়েছে এবং আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়