শিরোনাম
◈ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ম‌ধ্যে ওয়ান‌ডে সিরিজের প্রথম ম‌্যাচ আজ ◈ নতুন মোড় তনু হত্যা মামলায়, সাবেক দুই সেনা সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ◈ রাজধানীতে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল আহ্বায়ককে হত্যা ◈ পদ্মার চর থেকে সবুজ জ্বালানি : পাবনায় দুই সোলার পার্কে ১৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যোগ হচ্ছে জাতীয় গ্রিডে ◈ মঙ্গলবার ভো‌রে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম‌্যা‌চে মিশ‌রের মু‌খোমু‌খি ব্রাজিল ◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ ◈ যুক্তরা‌স্ট্রে ইংল্যান্ড দ‌লের ক‌্যা‌ম্পের কা‌ছেই বন্দুক হামলা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিশ্বকাপের অ‌নেকগুলো দল

প্রকাশিত : ১২ অক্টোবর, ২০২৫, ১০:৩৫ দুপুর
আপডেট : ২৩ মে, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সালথায় শ্রমিকলীগ নেতার পদত্যাগ, নিজেকে বিএনপির কর্মী দাবি

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সালথায় সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগের সহযোগী সংগঠন শ্রমিক লীগ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মো. রফিকুল ইসলাম নামে স্থানীয় এক নেতা।

শনিবার (১১ অক্টোবর) বিকেলে উপজেলার গট্টি ইউনিয়নের মেম্বার গট্টি গ্রামে নিজ বাড়ির সামনে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।

রফিকুল ইসলাম উপজেলা আওয়ামী লীগের সদস্য এবং উপজেলা শ্রমিক লীগের সহ-সভাপতি ছিলেন। তিনি ওই গ্রামের মৃত রহমান মেম্বারের ছেলে।

সংবাদ সম্মেলনে রফিকুল ইসলাম বলেন, আমি দীর্ঘদিন বিএনপির রাজনীতি করেছি। উপজেলা বিএনপির যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছি। আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে আমি কোনো দিন যুক্ত ছিলাম না। কে বা কারা আমাকে উপজেলা আওয়ামী লীগের পদে রেখেছে, আমি জানি না।

তিনি আরও বলেন, আমি আজ থেকে জাতীয় শ্রমিক লীগ সালথা উপজেলা শাখার সহ-সভাপতি এবং বাংলাদেশ আওয়ামী লীগের সব সাংগঠনিক পদ থেকে পদত্যাগ করছি। প্রয়াত কে এম ওবায়দুর রহমানের নেতৃত্বে রাজনীতি করেছি এবং এখনও বিএনপির কর্মী হিসেবে আছি, ভবিষ্যতেও থাকব।

রফিকুল ইসলাম অভিযোগ করে বলেন, আমার নাম ব্যবহার করে আওয়ামী লীগের কমিটিতে পদ দিয়ে আমাকে বিতর্কিত করার চেষ্টা করা হয়েছে। আমি কখনো আওয়ামী লীগ করিনি। বরং আওয়ামী লীগের চাপে বহু হামলা-মামলার শিকার হয়েছি, মিথ্যা মামলায় জেল খেটেছি। আমার নাম যদি কোনো আওয়ামী লীগের কমিটিতে থাকে, আজ থেকেই তা প্রত্যাহার করলাম।

সংবাদ সম্মেলনে স্থানীয় বিএনপি কর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনুছ শেখ, মো. ইছাক মাতুব্বর, ইলিয়াস মাতুব্বর, বকুল মাতুব্বর, গোপাল চন্দ্র মালো, বেলায়েত খাঁ ও সেলিম তালুকদার প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়