শিরোনাম
◈ ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস স্থাপনের পরিকল্পনা করছে সরকার ◈ আগামী বাজেটে স্টার্ট-আপ ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ ◈ যুক্তরাষ্ট্রের বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো বিশ্বকা‌পের ফিফা রেফারি ওমর আরতান‌কে ◈ যুক্তরা‌স্ট্রে বিশ্বকাপ চলাকালীন খলনায়ক হয়ে আস‌তে পারে বজ্রঝড় ◈ রাশিয়ার শ্রমবাজারে বড় সুযোগ: ১ লাখ বাংলাদেশি নেওয়ার প্রস্তাবে সম্মতি মস্কোর ◈ কুমিল্লার নিমসার বাজার এলকায় অটোরিকশা শ্রমিকদের তাণ্ডব, পুলিশের গাড়ি ভাঙচুর (ভিডিও) ◈ ‘শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আওয়ামী লীগের নেতাকর্মীরা’ (ভিডিও) ◈ যে কারণে ইসরায়েলে হামলার সময় ইরানের কোনও ক্ষেপণাস্ত্রই ঠেকায়নি যুক্তরাষ্ট্র! ◈ ব্যাংক অনুদানের অডিট ২০১৫-২৪: প্রধানমন্ত্রীর তহবিল ও হাসিনা-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে গেছে ১২৪৩ কোটি ◈ আমদানি নিরুৎসাহিত করতে নতুন বাজেটে যেসব পণ্যের দাম বাড়তে পারে!

প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২৫, ১০:০৮ রাত
আপডেট : ০৮ জুন, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুরাদনগরে প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকার জাল ধ্বংস 

এন এ মুরাদ , মুরাদনগর: কুমিল্লার মুরাদনগরে মৎস্য শিকারে ব্যবহৃত ৪ লাখ টাকার অবৈধ কারেন্ট ও রিং জাল জব্দ করে পুড়িয়ে দিয়েছে এবং বিভিন্ন দোকানদারকে ১ লাখ ২৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুর থেকে বিকাল পর্যন্ত উপজেলার কোম্পানীগঞ্জ বাজারে অভিযান চালিয়ে এসব জাল জব্দ ও প্রতিষ্ঠানকে জরিমানা করেন মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী মেজিস্ট্রেট মোঃ আবদুর রহমান।

ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা যায়, কোম্পানীগঞ্জ বাজারে বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ কারেন্ট ও রিং জাল জব্দ করে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এসময় পরিবেশ সংরক্ষণ আইন- ১৯৯৫, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন- ২০০৯ এবং মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন- ১৯৫০ অনুযায়ী ১২ টি মামলায় বিভিন্ন দোকানদারকে ১ লাখ ২৩ হাজার টাকা জরিমানা করে তাৎক্ষনিকভাবে আদায় করা হয়েছে। পাশাপাশি কোম্পানীগঞ্জ বাজারে ও উপজেলা সদরের আল্লাহু চত্বরে ফুটপাতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

অভিযানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁন, সিনিয়র মৎস কর্মকর্তা সুমন লাল দেবনাথ ও আইন শৃঙ্খলা বাহিনী।

মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আবদুর রহমান বলেন, সরকারের নিষিদ্ধ ঘোষিত কারেন্ট জাল ও রিং জাল ব্যবহারে দেশীয় মাছের প্রজনন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। মাছ রক্ষায় এবং জনস্বার্থে আমাদের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়