শিরোনাম
◈ ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস স্থাপনের পরিকল্পনা করছে সরকার ◈ আগামী বাজেটে স্টার্ট-আপ ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ ◈ যুক্তরাষ্ট্রের বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো বিশ্বকা‌পের ফিফা রেফারি ওমর আরতান‌কে ◈ যুক্তরা‌স্ট্রে বিশ্বকাপ চলাকালীন খলনায়ক হয়ে আস‌তে পারে বজ্রঝড় ◈ রাশিয়ার শ্রমবাজারে বড় সুযোগ: ১ লাখ বাংলাদেশি নেওয়ার প্রস্তাবে সম্মতি মস্কোর ◈ কুমিল্লার নিমসার বাজার এলকায় অটোরিকশা শ্রমিকদের তাণ্ডব, পুলিশের গাড়ি ভাঙচুর (ভিডিও) ◈ ‘শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আওয়ামী লীগের নেতাকর্মীরা’ (ভিডিও) ◈ যে কারণে ইসরায়েলে হামলার সময় ইরানের কোনও ক্ষেপণাস্ত্রই ঠেকায়নি যুক্তরাষ্ট্র! ◈ ব্যাংক অনুদানের অডিট ২০১৫-২৪: প্রধানমন্ত্রীর তহবিল ও হাসিনা-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে গেছে ১২৪৩ কোটি ◈ আমদানি নিরুৎসাহিত করতে নতুন বাজেটে যেসব পণ্যের দাম বাড়তে পারে!

প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২৫, ১০:০৪ রাত
আপডেট : ০৭ জুন, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লায় কিশোর গ্যাংয়ের হামলায় আহত সুজনের মৃত্যু, এলাকায় উত্তেজনা

ফারুক আহাম্মদ, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার ব্রাহ্মণপাড়ায়  কিশোর গ্যাংয়ের হামলায় আহত সুজন (২২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে৷ ১৪ দিন মৃত্যুর সঙ্গে লড়ে তিনি সোমবার (৬ অক্টোবর) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে মৃত্যু হয় সুজনের৷

বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম। গত ২২ সেপ্টেম্বর সোমবার বিকেলে উপজেলার মালাপাড়া ইউনিয়নের অলুয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার এনামুলের দোকানের সামনে এ ঘটনা ঘটে। কিশোর গ্যাংয়ের ওই সংঘর্ষে সাতজন কিশোর আহত হয়। আগতরা  ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুমিল্লা মেডিকেল কলেজসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে৷

এলাকাবাসীর সুত্রে  জানা যায়, মনোহরপুর ও অলুয়া এলাকার কয়েকজন কিশোরের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কিছুদিন আগে কথাকাটাকাটির ঘটনা ঘটে। এর জের ধরে সোমবার বিকেলে মনোহরপুর এলাকার কয়েকজন কিশোর অলুয়া মাদ্রাসার সামনে এসে স্থানীয় কিশোরদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে গুরুতর আহত হন সুজন । প্রথমে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।  অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৪ দিন পর  মারা যান।

ব্রাহ্মণপাড়া থানার ওসি মোহাম্মদ সাজেদুল ইসলাম বলেন, সুজন দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর মারা গেছেন। ঘটনাটি নিয়ে আগে থেকেই মামলা হয়েছে। দুই আসামিকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে, বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়