শিরোনাম
◈ ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস স্থাপনের পরিকল্পনা করছে সরকার ◈ আগামী বাজেটে স্টার্ট-আপ ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ ◈ যুক্তরাষ্ট্রের বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো বিশ্বকা‌পের ফিফা রেফারি ওমর আরতান‌কে ◈ যুক্তরা‌স্ট্রে বিশ্বকাপ চলাকালীন খলনায়ক হয়ে আস‌তে পারে বজ্রঝড় ◈ রাশিয়ার শ্রমবাজারে বড় সুযোগ: ১ লাখ বাংলাদেশি নেওয়ার প্রস্তাবে সম্মতি মস্কোর ◈ কুমিল্লার নিমসার বাজার এলকায় অটোরিকশা শ্রমিকদের তাণ্ডব, পুলিশের গাড়ি ভাঙচুর (ভিডিও) ◈ ‘শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আওয়ামী লীগের নেতাকর্মীরা’ (ভিডিও) ◈ যে কারণে ইসরায়েলে হামলার সময় ইরানের কোনও ক্ষেপণাস্ত্রই ঠেকায়নি যুক্তরাষ্ট্র! ◈ ব্যাংক অনুদানের অডিট ২০১৫-২৪: প্রধানমন্ত্রীর তহবিল ও হাসিনা-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে গেছে ১২৪৩ কোটি ◈ আমদানি নিরুৎসাহিত করতে নতুন বাজেটে যেসব পণ্যের দাম বাড়তে পারে!

প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২৫, ০৯:৫০ রাত
আপডেট : ০১ জুন, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেঘনায় মাছ শিকারে গিয়ে ৮ জেলে আটক, হামলায় নৌ পুলিশসহ আহত ৪

জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি : নিষেধাজ্ঞা অমান্য করে লক্ষ্মীপুরের মেঘনা নদীতে মাছ শিকারে যাওয়ায় ৮ জেলেকে আটক করেছে নৌ পুলিশ। এ সময় জেলেদের হামলায় মজুচৌধুরীঘাট নৌ পুলিশ ফাঁড়ির দুই সদস্য আহত হয়েছেন।

মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের সহকারী পুলিশ সুপার ইমতিয়াজ আহমেদ এসব তথ্য জানান।
আহত পুলিশের সদস্যরা হলে- কনস্টেবল ওম প্রকাশ দে ও মোবারক হোসেন। 

এ ছাড়া পুলিশের হাত থেকে পালাতে নদীতে ঝাঁপ দিয়ে মো. হেলাল ও মো. বাবলু নামের দুই জেলেও আহত হয়েছেন। আহত হেলাল সদর হাসপাতালে ভর্তি রয়েছেন। 

সহকারী পুলিশ সুপার ইমতিয়াজ আহমেদ বলেন, আটক জেলেদের বিরুদ্ধে লক্ষ্মীপুর সদর মডেল থানায় মজুচৌধুরীঘাট নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আজিজুল হক বাদী হয়ে মামলা করেছেন। তাদের থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
নৌ পুলিশ জানায়, ৪ অক্টোবর মধ্যরাত থেকে ২৫ অক্টোবর মধ্যরাত পর্যন্ত ২২ দিন মা ইলিশ সংরক্ষণে মেঘনা নদীতে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। সরকারি নির্দেশনা বাস্তবায়নে নৌ পুলিশ নদীতে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। মঙ্গলবার ভোরে সদর উপজেলার চররমনী মোহন ইউনিয়নের কাটাখালীসংলগ্ন নদীতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ইঞ্জিন চালিত নৌকা নিয়ে জেলেরা পালানোর চেষ্টা করে।

এক পর্যায়ে তারা বৈঠা দিয়ে আঘাত করে কনস্টেবল মোবারক ও পোড়া মাটির চাক্কি নিক্ষেপ করে কনস্টেবল ওম প্রকাশকে আহত করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে পুলিশ ইঞ্জিনচালিত নৌকাটি জব্দ করে। 

অভিযানে জেলেদের কাছ থেকে একটি ইঞ্জিন চালিত নৌকা, প্রায় ২ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল, ৪ টি কাঠের বৈঠা ও ১০ টি পোড়া মাটির চাক্কি জব্দ করে। 

লক্ষ্মীপুর মজুচৌধুরীঘাট নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ আজিজুল হক বলেন, সরকারি কাজে বাধাসহ দুই পুলিশ সদস্যকে আহত এবং নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের ঘটনায় থানায় মামলা করেছি। পরে আসামিদেরকে সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়