শিরোনাম
◈ ‘অনেক হয়েছে, এবার শেষ করা যাক’: সরাসরি সম্প্রচারে মেজাজ হারালেন ট্রাম্প, সাক্ষাৎকার ছেড়ে বেরিয়ে গেলেন ◈ বাজেট ২০২৬-২৭: উচ্চক্ষমতার মোটরসাইকেলে টিআইএন, করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব ◈ বাংলাদেশে ৪৮০০ জনকে প্রত্যাবাসনের দাবি, নতুন তথ্য দিলেন শুভেন্দু ◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার ◈ অস্ট্রেলিয়ার ভিসা ও চাকরি পাইয়ে দেওয়ার নামে লাখো টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, আবেদনকারীদের সতর্কবার্তা ◈ ব্যাংকিং খাতে নতুন শর্ত: নতুন ও পুরোনো হিসাবেও লাগবে টিআইএন, আসছে বাজেটে প্রস্তাব ◈ দেশের বিভিন্ন জেলায় ভুয়া কমিটি গঠন ও প্রচারের অভিযোগ, বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা ◈ ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট

প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০২৫, ১১:৪৩ দুপুর
আপডেট : ০৭ মে, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেরপুরে ৫ উপজেলায়  এক পৌরসভায় জামায়াতের প্রার্থী ঘোষণা

তপু সরকার হারুন জেলা প্রতিনিধি শেরপুরঃ ত্রয়োদশ সংসদ নির্বাচনে শেরপুরের ৩টি আসনেই জামায়াতে ইসলামীর আগাম প্রার্থী ঘোষণার পর এবার জেলার ৫ উপজেলার চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান ও আরও এক পৌরসভায় মেয়র পদে দলের প্রার্থী ঘোষণা করা হয়েছে। ৪ অক্টোবর শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা জামায়াতের প্রচার বিভাগের সেক্রেটারি মুহাম্মদ গোলাম কিবরিয়া ভিপি।

শুক্রবার রাতে চূড়ান্ত করা তালিকা অনুযায়ী, শেরপুর সদর উপজেলায় চেয়ারম্যান পদে জেলা জামায়াতের আমীর মাওলানা হাফিজুর রহমান, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে শেরপুর শহর জামায়াতের সহকারী সেক্রেটারী প্রভাষক জাহিদ আনোয়ার ও ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে সদর উপজেলা জামায়াতের মহিলা বিভাগের কর্মী জান্নাতুন নাসরিনকে প্রার্থী ঘোষণা করা হয়েছে।

নকলা উপজেলায় চেয়ারম্যান পদে উপজেলা জামায়াতের আমীর মাওলানা গোলাম সারোয়ার, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি লুৎফর রহমান ফিরোজ ও ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে শেরপুর শহর ছাত্রী সংস্থার সাবেক সভানেত্রী সায়েমা আক্তারকে প্রার্থী ঘোষণা করা হয়েছে। নালিতাবাড়ী উপজেলায় চেয়ারম্যান পদে উপজেলা জামায়াতের আমীর মাওলানা আফসার উদ্দিন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে নালিতাবাড়ী পৌরসভা জামায়াতের সেক্রেটারি আব্দুল মোমেন ও ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে উপজেলা জামায়াতের মহিলা বিভাগের সভানেত্রী নাসরিন জাহান রিনাকে প্রার্থী ঘোষণা করা হয়েছে।

ঝিনাইগাতী উপজেলায় চেয়ারম্যান পদে জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি এ্যাডভোকেট রাশেদ বিন কামাল, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে উপজেলা জামায়াতের আমীর মাওলানা নুরুল আমীন ও ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে জেলা জামায়াতের মহিলা বিভাগের কর্ম পরিষদ সদস্য মোরশেদা পারভীনকে প্রার্থী ঘোষণা করা হয়েছে। শ্রীবরদী উপজেলায় চেয়ারম্যান পদে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তাক ও ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে উপজেলা জামায়াতের মহিলা বিভাগের সহকারী সেক্রেটারি মাছুরা খাতুনকে প্রার্থী ঘোষণা করা হয়েছে।

এছাড়া নালিতাবাড়ী পৌরসভা মেয়র প্রার্থী ঘোষণা করা হয়েছে উপজেলা জামায়াতের সেক্রেটারি শাহাদাৎ হোসেন বিএসসিকে। এর আগে শেরপুর পৌরসভায় মেয়র পদে জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি মাওলানা জাকারিয়া মো. আব্দুল বাতেন, নকলায় গাজীপুর মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেনের নেতা ফারদিন হাসান হাসিব ও শ্রীবরদীতে উপজেলা যুব বিভাগের নেতা আমির হামজা মিস্টারকে প্রার্থী ঘোষণা করা হয়েছে। আর জেলার ৫২টি ইউনিয়ন পরিষদের মধ্যে ৫০টির চেয়ারম্যান পদে প্রার্থী চূড়ান্ত করা হয়েছে।

এ ব্যাপারে জেলা জামায়াতের আমীর মাওলানা হাফিজুর রহমান ও প্রচার বিভাগের সেক্রেটারি মুহাম্মদ গোলাম কিবরিয়া ভিপি বলেন, জামায়াত আগামী জাতীয় নির্বাচনকে প্রায়োরিটি দিয়ে কাজ করছে। তারই অংশ হিসেবে জেলার ৩টি নির্বাচনী আসনে প্রার্থিতা ঘোষণার পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনেও প্রার্থী ঘোষণার মধ্য দিয়ে মাঠ গুছিয়ে নেওয়া হচ্ছে। প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে তৃণমূলের মতামত এবং জেলা ও উপজেলা ও কর্মপরিষদের মতামতকে প্রাধান্য দেওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়