শিরোনাম
◈ বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩৫ লাখ টন খাদ্য অপচয় হচ্ছে : সংসদে খাদ্যমন্ত্রী ◈ বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে আধুনিক প্রযুক্তির দিকে যাচ্ছে সরকার : সংসদে ত্রাণমন্ত্রী ◈ আফগা‌নিস্তান নাজেহাল, একদিনেই দু’বার অলআউট করে ৩০০ রা‌নে টেস্ট জিতলো ভারত ◈ ‘অনেক হয়েছে, এবার শেষ করা যাক’: সরাসরি সম্প্রচারে মেজাজ হারালেন ট্রাম্প, সাক্ষাৎকার ছেড়ে বেরিয়ে গেলেন ◈ বাজেট ২০২৬-২৭: উচ্চক্ষমতার মোটরসাইকেলে টিআইএন, করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব ◈ বাংলাদেশে ৪৮০০ জনকে প্রত্যাবাসনের দাবি, নতুন তথ্য দিলেন শুভেন্দু ◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার ◈ অস্ট্রেলিয়ার ভিসা ও চাকরি পাইয়ে দেওয়ার নামে লাখো টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, আবেদনকারীদের সতর্কবার্তা

প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২৫, ০৩:২৭ দুপুর
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মদ্যপানে দুইজনের মৃত্যু

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অতিরিক্ত মদ্যপানে অসুস্থ হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যু হয়েছে।শনিবার (৪ অক্টোবর) ভোরে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। মৃতরা হলেন- উপজেলার মির্জাপুর গ্রামের শ্রীনিবাস মালাকার (৭০) ও সৌরভ দাস (১৭)।
 
পুলিশ ও স্হানীয়রা জানায়, বৃহস্পতিবার রাতে শ্রীনিবাস ও সৌরভ অতিরিক্ত মদ্যপান করে অসুস্থ হয়ে পড়ে। পরে সৌরভ দাসকে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে তার মৃত্যু হয়। এছাড়া একই সময়ে নিজ বাড়িতে মারা যান শ্রীনিবাস। 
 
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম জানান, দুইটি মরদেহ উদ্ধার করেছি। ময়নাতদন্ত প্রক্রিয়াধীন রয়েছে। প্রাথমিক ভাবে  আমরা ধারনা করছি অতিরিক্ত এ্যালকোহল খাওয়ার কারনে তাদের মৃত্যু হতে পারে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়