শিরোনাম
◈ ‘অনেক হয়েছে, এবার শেষ করা যাক’: সরাসরি সম্প্রচারে মেজাজ হারালেন ট্রাম্প, সাক্ষাৎকার ছেড়ে বেরিয়ে গেলেন ◈ বাজেট ২০২৬-২৭: উচ্চক্ষমতার মোটরসাইকেলে টিআইএন, করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব ◈ বাংলাদেশে ৪৮০০ জনকে প্রত্যাবাসনের দাবি, নতুন তথ্য দিলেন শুভেন্দু ◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার ◈ অস্ট্রেলিয়ার ভিসা ও চাকরি পাইয়ে দেওয়ার নামে লাখো টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, আবেদনকারীদের সতর্কবার্তা ◈ ব্যাংকিং খাতে নতুন শর্ত: নতুন ও পুরোনো হিসাবেও লাগবে টিআইএন, আসছে বাজেটে প্রস্তাব ◈ দেশের বিভিন্ন জেলায় ভুয়া কমিটি গঠন ও প্রচারের অভিযোগ, বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা ◈ ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট

প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২৫, ১১:০৮ দুপুর
আপডেট : ০৫ জুন, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাগেরহাটে সন্ত্রাসীদের হামলায় সাংবাদিক হায়াত উদ্দিন নিহত  

এস.এম.  সাইফুল ইসলাম কবির,বাগেরহাট জেলা প্রতিনিধি: দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল মৎস্যভান্ডার নামে খ্যাতবিশ্ব ঐতিহ্য সুন্দরবনের উপকূলে বাগেরহাটের দৈনিক ভোরের চেতনা পত্রিকার স্টাফ রিপোর্টার হায়াত উদ্দিন (৪২) সন্ত্রাসীদের হামলায় নিহত হয়েছেন।

শুক্রবার সন্ধ্যায় শহরের হাড়িখালি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত হায়াত উদ্দিন বাগেরহাট পৌর শহরের হাড়িখালি এলাকার নিজাম উদ্দিনের ছেলে। সাংবাদিকতার পাশাপাশি তিনি রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং সম্প্রতি বাগেরহাট পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচনে অংশ নিয়েছিলেন।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ-উল-হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “সন্ত্রাসীদের হামলায় বিএনপি নেতা ও সাংবাদিক হায়াত উদ্দিন নিহত হয়েছেন। তার মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। হত্যাকাণ্ডের কারণ খতিয়ে দেখতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।

পুলিশ জানায়, হত্যাকারীরা কারা এবং কী কারণে এ ঘটনা ঘটিয়েছে তা এখনো পরিষ্কার নয়। তবে ঘটনার পেছনের কারণ উদঘাটনে তদন্ত চলছে। তদন্ত করতে পুলিশ ও অন্যান্য ইউনিট মাঠে কাজ করছে। হত্যাকারী এবং ঘটনার কারণ এখনও নিশ্চিত করা যায়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়