শিরোনাম
◈ ‘অনেক হয়েছে, এবার শেষ করা যাক’: সরাসরি সম্প্রচারে মেজাজ হারালেন ট্রাম্প, সাক্ষাৎকার ছেড়ে বেরিয়ে গেলেন ◈ বাজেট ২০২৬-২৭: উচ্চক্ষমতার মোটরসাইকেলে টিআইএন, করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব ◈ বাংলাদেশে ৪৮০০ জনকে প্রত্যাবাসনের দাবি, নতুন তথ্য দিলেন শুভেন্দু ◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার ◈ অস্ট্রেলিয়ার ভিসা ও চাকরি পাইয়ে দেওয়ার নামে লাখো টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, আবেদনকারীদের সতর্কবার্তা ◈ ব্যাংকিং খাতে নতুন শর্ত: নতুন ও পুরোনো হিসাবেও লাগবে টিআইএন, আসছে বাজেটে প্রস্তাব ◈ দেশের বিভিন্ন জেলায় ভুয়া কমিটি গঠন ও প্রচারের অভিযোগ, বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা ◈ ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট

প্রকাশিত : ০৩ অক্টোবর, ২০২৫, ০৬:২৮ বিকাল
আপডেট : ০১ মে, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শার্শায় শালিস বৈঠকে সন্ত্রাসী হামলায় বিএনপির ৫ কর্মী আহত

ইমরুল কায়েশ, বেনাপোল (যশোর): যশোরের শার্শা উপজেলার শ্যামলাগাছি গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শালিস বৈঠকে সন্ত্রাসীদের হামলায় বিএনপির অন্তত ৫ কর্মী গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকালে। আহত আশিকুর রহমান বাদী হয়ে শুক্রবার (৩ অক্টোবর) শার্শা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কন্যাদহ গ্রামের ইকবাল হোসেন (২৫) মোটরসাইকেলে শ্যামলাগাছি পেট্রোল পাম্প থেকে তেল নেন। পরে এক পরিচিতজনকে ডাকতে হাত ইশারা করলে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। এ সময় শ্যামলাগাছি গ্রামের লাল্টু রহমান ও পিন্টু রহমান তাকে পিটিয়ে আহত করেন। ঘটনাটি স্বজনদের জানালে বিএনপি নেতা এডভোকেট মোস্তফা কামাল মিন্টু মেম্বার সালিশের জন্য ডেকে পাঠান।

সালিশ বৈঠকের এক পর্যায়ে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এতে হামলায় শহিদুল ইসলাম (৪২), কবির হোসেন (৩০), শাহ আলম (৪০), ইমামুল হোসেন (৩৫) ও আশিকুর রহমান (৩২) আহত হন।

অভিযুক্তরা হলেন—শার্শার শ্যামলাগাছি গ্রামের আব্দুল মজিদের ছেলে পিন্টু রহমান (৩২) ও লাল্টু রহমান (২৮), ওলিয়ার রহমানের ছেলে তারেক রহমান (৪২) এবং হায়দার আলী (৩২)।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলিম জানান, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। বর্তমানে তারা চিকিৎসাধীন। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়