শিরোনাম
◈ বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩৫ লাখ টন খাদ্য অপচয় হচ্ছে : সংসদে খাদ্যমন্ত্রী ◈ বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে আধুনিক প্রযুক্তির দিকে যাচ্ছে সরকার : সংসদে ত্রাণমন্ত্রী ◈ আফগা‌নিস্তান নাজেহাল, একদিনেই দু’বার অলআউট করে ৩০০ রা‌নে টেস্ট জিতলো ভারত ◈ ‘অনেক হয়েছে, এবার শেষ করা যাক’: সরাসরি সম্প্রচারে মেজাজ হারালেন ট্রাম্প, সাক্ষাৎকার ছেড়ে বেরিয়ে গেলেন ◈ বাজেট ২০২৬-২৭: উচ্চক্ষমতার মোটরসাইকেলে টিআইএন, করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব ◈ বাংলাদেশে ৪৮০০ জনকে প্রত্যাবাসনের দাবি, নতুন তথ্য দিলেন শুভেন্দু ◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার ◈ অস্ট্রেলিয়ার ভিসা ও চাকরি পাইয়ে দেওয়ার নামে লাখো টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, আবেদনকারীদের সতর্কবার্তা

প্রকাশিত : ০৩ অক্টোবর, ২০২৫, ১২:৫৫ দুপুর
আপডেট : ১১ মে, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেনাপোলে  মটর মেকানিক ইদ্রিসকে অপহরনের করে মুক্তিপন দাবি

আইরিন হক, বেনাপোল(যশোর) :  যশোরের বেনাপোল থেকে ইদ্রিস আলী(১৫)  নামে এক মটর মেকানিককে আটকে রেখে পরিবারের কাছে মুক্তিপন দাবি করেছে অপহরনকারীরা। গত সপ্তাহে  তুচ্ছ ঘটনায়  কিশোর গ্যাংয়ের সদস্যরা   ইদ্রিসকে ৩ দফা মারধোর করে। পরিবারের ধারনা এই চক্রটি ইদ্রিসকে  অপহরন করতে পারে।  এ ঘটনায় তদন্তের স্বার্থে পুলিশ ৩ জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় ডেকে পরে পরিবারের জেম্মায় ছেড়ে দেয়।

বৃহস্পতিবার(০২ অক্টোবর)  ইদ্রিসকে একটি বদ্ধ ঘরে চোখ বেঁধে  ফেলে রাঁখার ছবি পাঠিয়ে মুক্তিপন চাই অপহরনকারীরা। এর আগে গত মঙ্গলবার কাজের উদ্দেশ্যে বেনাপোলের ঘিবা গ্রাম থেকে বের হয়ে আর বাড়ি ফেরেনি ইদ্রিস। পরে পরিবার বিভিন্ন জায়গায় খোজাখুজি করে না পেয়ে গত বুধবার পুলিশে অভিযোগ দেয়।

ইদ্রিসের বাবা বেনাপোলের ঘিবা গ্রামের আজিজুর রহমান জানান, সংসারের অভাব অনটনের কারনে তার ছেলে বেনাপোল বাজারের একটি মটর সাইকেল গ্যারেজে গত মাসে চাকরী নেয়। গত সপ্তাহে ৩ দফা তার ছেলেকে বেনাপোল বাজারের মেয়র মার্কেটে ফেলে মারধোর করে কিশোর গ্যাংয়ের ৮ থেকে ১০ সদস্য।  

পরে ছেলেকে আবারও তারা মারার হুমকি দেয়।এ অবস্থায় গত মঙ্গলবার সকালে সে বাড়ি থেকে বেরিয়ে কাজের উদ্দ্যেশে বেনাপোল বাজারে আসে। কিন্তু পরে তার ফোন বন্ধ থাকে  এবং নিখোঁজ হয়। খোজাখুজি করে না পেয়ে পুলিশে অভিযোগ দেওয়া হয়। হঠাৎ করে বৃহস্পতিবার বিকালে ইদ্রিসের বোনের মোবাইলে তাকে চোঁখবাধা অবস্থায় একটি নির্যাতনের ছবি পাঠিয়ে মুক্তিপন চায় অপহরনকারীরা।  বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।

বেনাপোল পোর্টথানা পুলিশের উপপরিদর্শক রাশেদুল ইসলাম জানান, অভিযোগ পেয়ে সন্দেহ ভাজন রেজওয়ান,এজাজ ও হাবিব নামে  তিন কিশোরকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তারা ইদ্রিককে আগে মারধোরের সাথে জড়িত থাকলেও অপহরন করেনি জানায়।  তবে এ ঘটনার সাথে কারা জড়িত থাকতে পারে এবং অপজরনকারীকে উদ্ধারে ইতিমধ্যে তদন্ত শুরু করা হয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়