শিরোনাম
◈ বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩৫ লাখ টন খাদ্য অপচয় হচ্ছে : সংসদে খাদ্যমন্ত্রী ◈ বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে আধুনিক প্রযুক্তির দিকে যাচ্ছে সরকার : সংসদে ত্রাণমন্ত্রী ◈ আফগা‌নিস্তান নাজেহাল, একদিনেই দু’বার অলআউট করে ৩০০ রা‌নে টেস্ট জিতলো ভারত ◈ ‘অনেক হয়েছে, এবার শেষ করা যাক’: সরাসরি সম্প্রচারে মেজাজ হারালেন ট্রাম্প, সাক্ষাৎকার ছেড়ে বেরিয়ে গেলেন ◈ বাজেট ২০২৬-২৭: উচ্চক্ষমতার মোটরসাইকেলে টিআইএন, করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব ◈ বাংলাদেশে ৪৮০০ জনকে প্রত্যাবাসনের দাবি, নতুন তথ্য দিলেন শুভেন্দু ◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার ◈ অস্ট্রেলিয়ার ভিসা ও চাকরি পাইয়ে দেওয়ার নামে লাখো টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, আবেদনকারীদের সতর্কবার্তা

প্রকাশিত : ০২ অক্টোবর, ২০২৫, ০৯:০৭ রাত
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আলীকদম সীমান্তে মিয়ানমারের ভেতরে গোলাগুলি, বাংলাদেশের সীমান্ত এলাকায় আতঙ্ক

বান্দরবানের আলীকদম সীমান্তের মিয়ানমারের অভ্যন্তরে আরাকান আর্মি ও আরসার মধ্যে থেমে থেমে গোলাগুলির ঘটনা ঘটছে। এনিয়ে সীমান্তে বসবাসকারী বাংলাদেশিদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

‎বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে বাংলাদেশের সীমান্ত পিলার ৫৫ ও ৫৬-এর মধ্যবর্তী শূন্য লাইনের লংপংপাড়া-বুচিডং পাড়া এলাকায় সংঘর্ষ শুরু হয়। ভোর থেকে ক্ষুদ্র অস্ত্রের টানা ফায়ারের শব্দে সীমান্ত এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ইয়াংরিং পাড়ার লোকজন জানান, সীমান্তের ওপারে সংঘর্ষ শুরু হওয়ায় আমরা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছি। গোলাগুলির শব্দে মনে হচ্ছে যে কোনো মুহূর্তে গুলি এপারে এসে পড়তে পারে। আমরা ঘর থেকে বের হতেও ভয় পাচ্ছি। সবাই মাঠের কাজকর্মে না গিয়ে ঘরে অবস্থান করছি।

রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) সূত্র জানায়, এ ব্যাটালিয়নের অধীনে পোয়ামুহুরী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার-৫৫ এবং ৫৬ এর মধ্যবর্তী স্থানে শূন্য লাইন থেকে মায়ানমারের ভেতরে লংপংপাড়া নামক স্থানে এবং বুচিডং বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার-৫৫ হতে মায়ানমারের অভ্যন্তরে আরাকান আর্মি ও আরসার মধ্যে গোলাগুলি চলমান রয়েছে।

তবে সীমান্ত এলাকায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পরিস্থিতি বিবেচনায় সীমান্তের সব বিওপিকে সর্বোচ্চ সতর্কাবস্থায় দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছে বিজিবি। পাশাপাশি গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে যাতে হঠাৎ কোনো পরিস্থিতি তৈরি হলে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়।‎

‎রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ বলেন, বিজিবি সীমান্ত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। সীমান্তবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ প্রস্তুত আছি। সূত্র: জাগো নিউস ২৪ 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়