শিরোনাম
◈ বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩৫ লাখ টন খাদ্য অপচয় হচ্ছে : সংসদে খাদ্যমন্ত্রী ◈ বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে আধুনিক প্রযুক্তির দিকে যাচ্ছে সরকার : সংসদে ত্রাণমন্ত্রী ◈ আফগা‌নিস্তান নাজেহাল, একদিনেই দু’বার অলআউট করে ৩০০ রা‌নে টেস্ট জিতলো ভারত ◈ ‘অনেক হয়েছে, এবার শেষ করা যাক’: সরাসরি সম্প্রচারে মেজাজ হারালেন ট্রাম্প, সাক্ষাৎকার ছেড়ে বেরিয়ে গেলেন ◈ বাজেট ২০২৬-২৭: উচ্চক্ষমতার মোটরসাইকেলে টিআইএন, করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব ◈ বাংলাদেশে ৪৮০০ জনকে প্রত্যাবাসনের দাবি, নতুন তথ্য দিলেন শুভেন্দু ◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার ◈ অস্ট্রেলিয়ার ভিসা ও চাকরি পাইয়ে দেওয়ার নামে লাখো টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, আবেদনকারীদের সতর্কবার্তা

প্রকাশিত : ০২ অক্টোবর, ২০২৫, ০৮:৫২ রাত
আপডেট : ০১ জুন, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এক হাজার টাকার জন্য হতদরিদ্র বৃদ্ধের ঘরের টিন খুলে নিল পাওনাদার

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের রূপনাথপুর গ্রামে এক হাজার টাকার জন্য হতদরিদ্র এক বৃদ্ধের ঘরের টিন খুলে নিয়ে গেছে পাওনাদার। বর্তমানে পরিবারটি মানবেতর জীবনযাপন করছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামের ষাটোর্ধ্ব মতিয়ার রহমানের নাতি কয়েক মাস আগে প্রতিবেশী সাজু মিয়ার ছেলে সুরুজ মিয়ার কাছ থেকে মোবাইল মেরামতের জন্য এক হাজার টাকা ধার নেয়। নির্ধারিত সময়ে টাকা ফেরত দিতে না পারায় গত ২৮ সেপ্টেম্বর পাওনাদার সুরুজ মিয়া বৃদ্ধ মতিয়ার রহমানের বাড়িতে গিয়ে বসতঘরের ছাউনির ১০-১২টি টিন খুলে নিয়ে যায়।

বৃদ্ধ মতিয়ার রহমানের স্ত্রী জমিলা বেগম বলেন, আমাদের মাথা গোঁজার একমাত্র ঠাঁই এই ঘর। সেটার টিন খুলে নিয়ে গেছে। অনেক অনুরোধ করেছি, কিন্তু সুরুজ কোনো কথা শোনেনি। বৃষ্টির দিনে খুব অসুবিধার মধ্যে আছি।

এ ঘটনায় জমিলা বেগম ধাপেরহাট পুলিশ তদন্তকেন্দ্রে লিখিত অভিযোগ দায়ের করেন। তবে দুই দিন আগে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরুজকে টিনগুলো ফেরত দিতে বললেও এখনো কোনো প্রতিকার মেলেনি বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারের।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ইদিলপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য রুহুল আমিন বলেন, আমি নিজেও বিষয়টি মীমাংসার চেষ্টা করেছি। কিন্তু সুরুজ মিয়া আমার কথাও শোনেনি।

এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী জানান, হতদরিদ্র পরিবারের মাথা গোঁজার ঘরের টিন খুলে নেওয়া অমানবিক কাজ। তারা দ্রুত অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। সূত্র: ইত্তেফাক 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়