শিরোনাম
◈ বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩৫ লাখ টন খাদ্য অপচয় হচ্ছে : সংসদে খাদ্যমন্ত্রী ◈ বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে আধুনিক প্রযুক্তির দিকে যাচ্ছে সরকার : সংসদে ত্রাণমন্ত্রী ◈ আফগা‌নিস্তান নাজেহাল, একদিনেই দু’বার অলআউট করে ৩০০ রা‌নে টেস্ট জিতলো ভারত ◈ ‘অনেক হয়েছে, এবার শেষ করা যাক’: সরাসরি সম্প্রচারে মেজাজ হারালেন ট্রাম্প, সাক্ষাৎকার ছেড়ে বেরিয়ে গেলেন ◈ বাজেট ২০২৬-২৭: উচ্চক্ষমতার মোটরসাইকেলে টিআইএন, করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব ◈ বাংলাদেশে ৪৮০০ জনকে প্রত্যাবাসনের দাবি, নতুন তথ্য দিলেন শুভেন্দু ◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার ◈ অস্ট্রেলিয়ার ভিসা ও চাকরি পাইয়ে দেওয়ার নামে লাখো টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, আবেদনকারীদের সতর্কবার্তা

প্রকাশিত : ০২ অক্টোবর, ২০২৫, ০৭:২০ বিকাল
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোটালীপাড়ায় খাল থেকে যুবকের লাশ উদ্ধার

প্রমথ রঞ্জন সরকার, কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কোটালীপাড়ার উপজেলায় খাল থেকে মানিক বিশ্বাস(৩২)নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার বিকেলে কোটালীপাড়া উপজেলার কলাবাড়ি ইউনিয়নের তেতুলবাড়ি দ্রুব বিশ্বাসের বাড়ির পাশের খাল থেকে লাশটি উদ্ধার করা হয়।

মানিক বিশ্বাস মাদারীপুর জেলার রাজৈর উপজেলার কদমবাড়ি ইউনিয়নের দীঘিরপাড় গ্রামের নলিনী বিশ্বাসের ছেলে।
জানাগেছে,গতকাল বুধবার দিবাগত রাত ১১ টায় মানিক বিশ্বাস মটরসাইকেল নিয়ে কোটালীপাড়া উপজেলার কলাবাড়ী গ্রামে খালু বরুন বাড়ৈর বাড়িতে বেড়াতে আসে এবং রাতেই সে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে চলে যায়।তবে মানিক বিশ্বাস বাড়ি ফিরে না যাওয়ায় পরিবারের লোক তার মুঠোফোনে ফোন দিয়ে তাকে না পেয়ে চারিদিকে খুঁজতে থাকে।

এ দিকে এ সংবাদ পেয়ে মানিক বিশ্বাসের খালু বাড়ির লোকজনও তাকে খুঁজতে বের হয়।

আজ দুপুরে তেতুলবাড়ির স্থানীয় জনগণ রাস্তার পাশে খালে মধ্যে একটি মটরসাইকেল পড়ে থাকতে দেখে কোটালীপাড়া থানা পুলিশকে খবর দেয়।

পুলিশ বিকেল ৩ টার দিকে ঘটনাস্থলে গিয়ে মটরসাইকেল ও মানিক বিশ্বাসের মরদেহ উদ্ধার করে। এ খবর পেয়ে মানিক বিশ্বাসের খালাতো ভাই সুমন বাড়ৈ লাশটি তার খালাতো ভাই মানিক বিশ্বাসের বলে সনাক্ত করে।

সুমন বাড়ৈ বলেন,আমার খালাতো ভাই মানিক বিশ্বাস দূর্ঘাপুজা উপলক্ষে বুধবার দিবাগত রাত ১১ টার দিকে আমাদের বাড়িতে বেড়াতে আসে এবং রাতের খাওয়া দাওয়া সেরে পুজা দেখে রাত ১২ টার দিকে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেয়। কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি)খন্দকার হাফিজুর রহমান বলেন,প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে মানিক বিশ্বাস সড়ক দুর্ঘটনায় মারা গেছেন।তবে তার মরদেহ ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট পাওয়ার পর প্রকৃত কারণ জানা যাবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়