শিরোনাম
◈ বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩৫ লাখ টন খাদ্য অপচয় হচ্ছে : সংসদে খাদ্যমন্ত্রী ◈ বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে আধুনিক প্রযুক্তির দিকে যাচ্ছে সরকার : সংসদে ত্রাণমন্ত্রী ◈ আফগা‌নিস্তান নাজেহাল, একদিনেই দু’বার অলআউট করে ৩০০ রা‌নে টেস্ট জিতলো ভারত ◈ ‘অনেক হয়েছে, এবার শেষ করা যাক’: সরাসরি সম্প্রচারে মেজাজ হারালেন ট্রাম্প, সাক্ষাৎকার ছেড়ে বেরিয়ে গেলেন ◈ বাজেট ২০২৬-২৭: উচ্চক্ষমতার মোটরসাইকেলে টিআইএন, করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব ◈ বাংলাদেশে ৪৮০০ জনকে প্রত্যাবাসনের দাবি, নতুন তথ্য দিলেন শুভেন্দু ◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার ◈ অস্ট্রেলিয়ার ভিসা ও চাকরি পাইয়ে দেওয়ার নামে লাখো টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, আবেদনকারীদের সতর্কবার্তা

প্রকাশিত : ০২ অক্টোবর, ২০২৫, ০৬:২৬ বিকাল
আপডেট : ০৮ জুন, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফেনীতে নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে বাসের ধাক্কা, নিহত ৩ ও আহত ২০

ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন এবং এতে অন্তত ২০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল ১০টার দিকে ফেনীর দাগনভূঞা উপজেলার সিলোনীয়া বাজারে এ দুর্ঘটনা ঘটে। একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা বৈদ্যুতিক খুঁটির সঙ্গে সজোরে ধাক্কা লাগলে এ হতাহতের ঘটনা ঘটে।

নিহতরা হলেন— দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের দক্ষিণ জায়লস্কর গ্রামের আবদুল মতিনের ছেলে মো. শ্রাবণ (২০), একই ইউনিয়নের খুশিপুর গ্রামের মো. শহীদুল্লাহর স্ত্রী শামীম আরা বেগম (৫০) এবং এক অজ্ঞাত ব্যক্তি (৩০)।

পুলিশ ও ফায়ার সার্ভিস জানিয়েছে, সুগন্ধা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ফেনী থেকে নোয়াখালীর দিকে যাচ্ছিল। সিলোনিয়া বাজারে পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা খেয়ে উল্টে যায়। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত বাস থেকে আহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। আহতদের দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

২৫০ শয্যা ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা শোয়েব ইমতিয়াজ নিলয় তিনজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন উর রশিদ বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়েছি। তবে হতাহতের সংখ্যা এখনো সঠিকভাবে জানা যায়নি। পুলিশ কাজ করছে। কী কারণে দুর্ঘটনাটি ঘটেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। সূত্র: বণিক বার্তা 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়