শিরোনাম
◈ ‘অনেক হয়েছে, এবার শেষ করা যাক’: সরাসরি সম্প্রচারে মেজাজ হারালেন ট্রাম্প, সাক্ষাৎকার ছেড়ে বেরিয়ে গেলেন ◈ বাজেট ২০২৬-২৭: উচ্চক্ষমতার মোটরসাইকেলে টিআইএন, করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব ◈ বাংলাদেশে ৪৮০০ জনকে প্রত্যাবাসনের দাবি, নতুন তথ্য দিলেন শুভেন্দু ◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার ◈ অস্ট্রেলিয়ার ভিসা ও চাকরি পাইয়ে দেওয়ার নামে লাখো টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, আবেদনকারীদের সতর্কবার্তা ◈ ব্যাংকিং খাতে নতুন শর্ত: নতুন ও পুরোনো হিসাবেও লাগবে টিআইএন, আসছে বাজেটে প্রস্তাব ◈ দেশের বিভিন্ন জেলায় ভুয়া কমিটি গঠন ও প্রচারের অভিযোগ, বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা ◈ ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২৫, ০৮:২৭ রাত
আপডেট : ১৩ মে, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাম্প্রতিক বন্যায় কুড়িগ্রামে ৫ কোটি টাকার ফসলের ক্ষতি

অনিরুদ্ধ রেজা, কুড়িগ্রাম প্রতিনিধি: অতি সম্প্রতি হয়ে যাওয়া বন্যায় কুড়িগ্রামে প্রায় ৫ কোটি টাকার ফসল হানি হয়েছে। এতে বিশেষত চরম ক্ষতির মুখে পড়েছেন প্রান্তিক চাষীরা।

কুড়িগ্রামের কৃষি বিভাগ জানায়, সাম্প্রতিক বন্যার পানিতে নিমজ্জিত হয়ে পড়ে ১ হাজার ১৩৭ হেক্টর জমির রোপা আমন, ১৫০ হেক্টর জমির শাক-সবজি ও ৫৯ হেক্টর জমির মাসকলাই। দ্র“ত পানি নেমে যাওয়ায় ক্ষয়ক্ষতির পরিমাণ কিছুটা কম হয়েছে। তার পরেও পুরোপুরি ১৫০ হেক্টর জমির বিভিন্ন ফসল সম্পুর্নরুপে নষ্ট হয়ে গেছে। এতে ক্ষতির পরিমাণ দাড়িয়েছে ৪ কোটি ৮৮ লাখ টাকা। ক্ষতিগ্রস্ত কৃষকের সংখ্যা প্রায় দুই হাজার।

ক্ষতিগ্রস্থ কৃষকরা জানায়, এ বছর অসময়ের বন্যায় সব ফসল শেষ করে দিয়েছে তাদের। এমন পরিস্থিতিতে সরকারি সহায়তা কামনা করছেন তারা।

সদরের পাঁচগাছী ইউনিয়নের ধরলা অববাহিকার কৃষক এরশাদ আলী বলেন, এ বছর আমন আবাদের সময় বৃষ্টি ছিল না। তাই আমরা সেচ দিয়ে জমি তৈরি করে আমন রোপণ করি। পরে কয়েকদিন পর বন্যার পানি এসে আমার ১ বিঘা জমির ফসল নষ্ট করে দিয়ে গেছে। এখনো জমিতে পানি। কি করবো এ জমিতে চিন্তায় বাঁচি না।

আরেক কৃষক তাজুল ইসলাম বলেন, আমারও রোপা আমন ধান তলিয়ে নষ্ট হয়ে গেছে। পানি তারাতাড়ি নামার কারণে এখন জমিতে মাসকলাই ছিটিয়েছি। আমরা যারা ক্ষতিগ্রস্ত কৃষক আছি তাদের পাশে যদি সরকার দাঁড়ায় তাহলে ক্ষতি কিছুটা হলেও পুষিয়ে নেওয়া যাবে।

কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক আব্দুল্লাহ আল মামুন বলেন, দ্রুত পানি নেমে যাওয়ার কারণে ক্ষয়ক্ষতি কিছুটা কম হয়েছে। তার পরেও যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের তালিকা করা হয়েছে। সরকারি ভাবে তাদেরকে সহযোগিতা করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়