শিরোনাম
◈ বাংলাদেশে ৪৮০০ জনকে প্রত্যাবাসনের দাবি, নতুন তথ্য দিলেন শুভেন্দু ◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার ◈ অস্ট্রেলিয়ার ভিসা ও চাকরি পাইয়ে দেওয়ার নামে লাখো টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, আবেদনকারীদের সতর্কবার্তা ◈ ব্যাংকিং খাতে নতুন শর্ত: নতুন ও পুরোনো হিসাবেও লাগবে টিআইএন, আসছে বাজেটে প্রস্তাব ◈ দেশের বিভিন্ন জেলায় ভুয়া কমিটি গঠন ও প্রচারের অভিযোগ, বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা ◈ ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট ◈ প্রতি মাসেই কিছু কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে, আমিই তো ১০ হাজার কর্মী ছাঁটাই করব : শিল্পোদ্যোক্তা একে আজাদ (ভিডিও) ◈ সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, আসছে নতুন বেতন কাঠামো, বাজেটে বরাদ্দ ৩৫ হাজার কোটি!

প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:৩৫ বিকাল
আপডেট : ২৩ এপ্রিল, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেরপুরে নারীসহ ৬ মাদক কারবারি আটক

তপু সরকার হারুন, জেলা প্রতিনিধি শেরপুর: শেরপুরে পৃথক অভিযান চালিয়ে চোরাইপথে আনা ১শ বোতল ভারতীয় ফেনসিডিল ও ৩৬ বোতল ভারতীয় মদসহ ৬ মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১৪’র সদস্যরা। ২৯ সেপ্টেম্বর সোমবার রাতে ও মঙ্গলবার সকালে শহরের খোয়ারপাড় শাপলা চত্বর এলাকা থেকে তাদের আটক করা হয়।

ফেনসিডিলসহ আটককৃতরা হচ্ছেন গাজীপুরের কালিগঞ্জ উপজেলার বরাইয়া গ্রামের আরব আলীর ছেলে সোহেল রানা (৩৫), দিনাজপুরের হাকিমপুর উপজেলার ঘাসুড়িয়া গ্রামের মকবুল হোসেনের মেয়ে সুমি আক্তার (২৮) ও একই উপজেলার মধ্য বাসিদেবপুর গ্রামের ফরিদ হোসেনের মেয়ে বৃষ্টি আক্তার (২৮)। আর মদসহ আটককৃতরা হচ্ছেন মো. রেজাউল মিয়া (৪০), মো. জহির মিয়া (৩২) ও মো. মামুন শেখ (৩৫)।

র‌্যাব জানায়, ভারত থেকে চোরাইপথে আনা ফেনসিডিল কুড়িগ্রাম থেকে ঢাকায় পাচার হচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ৮টার দিকে শেরপুর শহরের খোয়ারপাড় এলাকায় অভিযান চালায় ‌র‌্যাব সদস্যরা। পরে অভিযুক্তরা সিএনজিতে করে শেরপুর শহরের খোয়ারপাড় মোড়ের শাপলাচত্বরের দিকে আসলে তাদের দেহ তল্লাশি করে অভিনব কায়দায় শরীরের নানা স্পর্শকাতর স্থানে পেঁচানো অবস্থায় ১০০ বোতল ফেনসিডিল, ৪টি মোবাইল ফোন ও মাদক বিক্রয়ের নগদ ১৯ হাজার ৫০০ টাকা পাওয়া যায়। উদ্ধারকৃত ফেন্সিডিলের আনুমানিক মূল্য ২ লাখ টাকা।

অপরদিকে মঙ্গলবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর শহরের খোয়ারপাড় এলাকায় অভিযান চালিয়ে ৩৬ বোতল ভারতীয় মদসহ মাদক কারবারি রেজাউল মিয়া, জহির মিয়া মামুন শেখকে গ্রেফতার করে র‌্যাব সদস্যরা। উদ্ধারকৃত ভারতীয় মদের আনুমানিক বাজার মূল্য ১ লাখ ৪৪ হাজার টাকা।

এ ব্যাপারে জামালপুরের র‌্যাব-১৪, সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার এটিএম আমিনুল ইসলাম জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচা করে আসছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর মঙ্গলবার দুপুরে সদর থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাবের এমন অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়