শিরোনাম
◈ ‘অনেক হয়েছে, এবার শেষ করা যাক’: সরাসরি সম্প্রচারে মেজাজ হারালেন ট্রাম্প, সাক্ষাৎকার ছেড়ে বেরিয়ে গেলেন ◈ বাজেট ২০২৬-২৭: উচ্চক্ষমতার মোটরসাইকেলে টিআইএন, করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব ◈ বাংলাদেশে ৪৮০০ জনকে প্রত্যাবাসনের দাবি, নতুন তথ্য দিলেন শুভেন্দু ◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার ◈ অস্ট্রেলিয়ার ভিসা ও চাকরি পাইয়ে দেওয়ার নামে লাখো টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, আবেদনকারীদের সতর্কবার্তা ◈ ব্যাংকিং খাতে নতুন শর্ত: নতুন ও পুরোনো হিসাবেও লাগবে টিআইএন, আসছে বাজেটে প্রস্তাব ◈ দেশের বিভিন্ন জেলায় ভুয়া কমিটি গঠন ও প্রচারের অভিযোগ, বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা ◈ ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট

প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ১২:২৮ রাত
আপডেট : ৩০ মে, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতে কম দামে ইলিশ রফতানি, বৈদেশিক আয় কমবে ১২০ কোটি টাকা!

আইরিন হক, বেনাপোল (যশোর): বাজারমূল্যের অর্ধেক দামে ইলিশ রফতানির কারণে প্রায় ১২০ কোটি টাকার বৈদেশিক আয় থেকে বঞ্চিত হবে সরকার—এমন আশঙ্কা করছে সংশ্লিষ্টরা। একই সঙ্গে আশঙ্কা রয়েছে এ অর্থ অবৈধ লেনদেনে ব্যবহার হওয়ার।

ব্যবসায়ীরা বলছেন, বাণিজ্য মন্ত্রণালয় প্রতি কেজি ইলিশের রফতানি মূল্য ১২ ডলার ৫০ সেন্ট (বাংলাদেশি টাকায় প্রায় ১,৫৫০ টাকা) নির্ধারণ করায় তারা এ সুযোগ নিচ্ছেন। অথচ স্থানীয় বাজারে এক কেজি ইলিশ বিক্রি হচ্ছে ২,৫০০ থেকে ২,৬০০ টাকায়। অর্থাৎ কেজিপ্রতি প্রায় ১,০০০ টাকা কম দেখিয়ে রফতানি হচ্ছে।

বাণিজ্যিক সূত্রে জানা গেছে, ২০২৩-২৪ অর্থবছরে দেশে ইলিশ উৎপাদন হয়েছে ৫ লাখ ২৯ হাজার ৪৮৭ মেট্রিক টন। চাহিদা কম থাকলেও ২০১৯ সাল থেকে প্রতিবছর দুর্গাপূজায় বিশেষ বিবেচনায় ভারতে ইলিশ রফতানি হচ্ছে। এ বছর ১৬ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত ৩৭ জন রফতানিকারককে ১,২০০ টন ইলিশ রফতানির অনুমতি দেওয়া হয়েছে। তবে ৯ দিনে বেনাপোল স্থলবন্দর দিয়ে মাত্র ১০২ টন ইলিশ ভারতে গেছে।

স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, কম মূল্যে রফতানির ফলে বৈদেশিক আয় কমছে, আবার অবৈধ লেনদেনের সুযোগ বাড়ছে। বাজারেও সংকট তৈরি হচ্ছে।

বেনাপোল স্থলবন্দর মৎস্য ও মাননিয়ন্ত্রণ অফিসের ইন্সপেক্টর আসওয়াদুল ইসলাম বলেন, “বাণিজ্য মন্ত্রণালয় প্রতি কেজি ১২.৫০ ডলার নির্ধারণ করায় আমরা আটকাতে পারি না। বাজারমূল্য কম হলেও নিয়ম অনুযায়ী রফতানি চলছে।”

গতবারের অভিজ্ঞতায় দেখা গেছে, অনুমতি পাওয়া ৪৯ জন রফতানিকারকের মধ্যে মাত্র ২০ জন ইলিশ রফতানি করতে পেরেছিলেন। এবারের ১,২০০ টন রফতানির লক্ষ্য নিয়েও সংশয় দেখা দিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়