শিরোনাম
◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার ◈ অস্ট্রেলিয়ার ভিসা ও চাকরি পাইয়ে দেওয়ার নামে লাখো টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, আবেদনকারীদের সতর্কবার্তা ◈ ব্যাংকিং খাতে নতুন শর্ত: নতুন ও পুরোনো হিসাবেও লাগবে টিআইএন, আসছে বাজেটে প্রস্তাব ◈ দেশের বিভিন্ন জেলায় ভুয়া কমিটি গঠন ও প্রচারের অভিযোগ, বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা ◈ ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট ◈ প্রতি মাসেই কিছু কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে, আমিই তো ১০ হাজার কর্মী ছাঁটাই করব : শিল্পোদ্যোক্তা একে আজাদ (ভিডিও) ◈ সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, আসছে নতুন বেতন কাঠামো, বাজেটে বরাদ্দ ৩৫ হাজার কোটি! ◈ বিশ্বকাপে নিয়ম না মেনে বাড়ির ছাদ, বারান্দা কিংবা জানালায় প্রিয় দেশের জাতীয় পতাকা উড়ালে ৪ লাখ টাকা জরিমানা!

প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ১১:২৬ দুপুর
আপডেট : ৩১ মে, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সেনাবাহিনীর নিরাপত্তায় সাজেক থেকে খাগড়াছড়ি ফিরেছেন দুই হাজার পর্যটক

খাগড়াছড়িতে সড়ক অবরোধ ও সহিংস পরিস্থিতির কারণে সাজেকে আটকে পড়া প্রায় দুই হাজার পর্যটক সেনাবাহিনীর নিরাপত্তায় শনিবার (২৭ সেপ্টেম্বর) রাত ১০টার পর খাগড়াছড়ি শহরে পৌঁছেছেন। পরে রাত সাড়ে ১১টা থেকে ১২টার মধ্যে তারা নিজ নিজ গন্তব্যের উদ্দেশে রওনা হন।

শুক্রবার দেশের বিভিন্ন প্রান্ত থেকে জিপ, পিকআপ ও সিএনজি মিলে দুই শতাধিক গাড়িতে পর্যটকরা সাজেক ভ্যালি ভ্রমণে যান। শনিবার দুপুরের মধ্যে ফেরার কথা থাকলেও আকস্মিক সড়ক অবরোধ ও উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কারণে তারা আটকা পড়েন।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ নিরাপত্তা ব্যবস্থায় সকালে সাজেক থেকে পর্যটকদের দীঘিনালায় নামানো হয়। পরে রাতের পরিস্থিতি অনুকূলে এলে রাত ১০টার দিকে তারা খাগড়াছড়ি শহরের শাপলা চত্বরে পৌঁছান।

ময়মনসিংহ থেকে আসা পর্যটক ছাদেকুল ইসলাম বলেন, খাগড়াছড়ির পরিস্থিতি সম্পর্কে কিছুই জানতাম না। সকাল থেকে দীঘিনালায় আটকে ছিলাম। সেনাবাহিনীর সহযোগিতা ছাড়া আমরা ফিরতে পারতাম না।

কক্সবাজারের পর্যটক মো. শরীফ হোসেন বলেন, শুক্রবার রাতেই অবরোধের খবর পাই। সকাল ১০টায় সাজেক থেকে বের হয়ে দুপুর পর্যন্ত কিছুই খেতে পারিনি।

শান্তি পরিবহনের কাউন্টার কর্মকর্তা মো. জসিম উদ্দিন জানান, পর্যটকদের জন্য পর্যাপ্ত গাড়ির ব্যবস্থা করা হয়েছে। সবাই নিরাপদে নিজ গন্তব্যে রওনা হয়েছেন।

স্থানীয় প্রশাসন জানায়, সেনাবাহিনীর তৎপরতায় বড় ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই পর্যটকদের নিরাপদে খাগড়াছড়ি ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। সূত্র: ঢাকা পোস্ট 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়