শিরোনাম
◈ বিশ্বকাপে নিয়ম না মেনে বাড়ির ছাদ, বারান্দা কিংবা জানালায় প্রিয় দেশের জাতীয় পতাকা উড়ালে ৪ লাখ টাকা জরিমানা! ◈ প্রবীণ রাজনীতিবিদ মুজাহিদুল ইসলাম সেলিম গুরুতর অসুস্থ, সিসিইউতে চিকিৎসাধীন ◈ বিশ্বকাপ, যুক্তরা‌স্ট্রে নামতেই ৭ ঘণ্টা ধরে জেরা ইরা‌কের তারকা ফুটবলার আইমেন হো‌সেন‌কে ◈ সরকারি চাকরির বাইরে থেকে নিয়োগপ্রাপ্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের বেতন বাড়ল ◈ সংসদ সদস‌্যদের একসময় চাহিদা ছিল সড়ক ও সেতু, এখন চান বিশ্ববিদ্যালয়  ◈ বিশ্বকাপের আগে নতুন বিতর্ক, ইরানের ১৪ কর্মকর্তা ও স্টাফকে ভিসা দিলো না যুক্তরাষ্ট্র ◈ ইরানে ইসরাইলের পালটা হামলা, বাড়ছে উত্তেজনা ◈ ৭.৮ মাত্রার ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন, সুনামির ঝুঁকিতে উপকূলীয় এলাকা ◈ পুশইন ঠেকাতে রাত জেগে সীমান্ত পাহারায় ৫ শতাধিক বাংলাদেশি ◈ ইরানের বিরুদ্ধে পালটা অভিযানে না যেতে নেতানিয়াহুকে অনুরোধ করবেন ট্রাম্প

প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:৪৪ বিকাল
আপডেট : ৩১ মে, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শার্শায় সাংবাদিক মনির বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

ইমরুল কায়েশ (যশোর) প্রতিনিধি : যশোরের শার্শায় যড়যন্ত্রের শিকার সাংবাদিক মনিরুল ইসলাম মনি’র বিরুদ্ধে মিথ্যা, হয়রানী মুলক মামলা প্রত্যাহার ও নি:শর্ত মুক্তির দাবিতে মানববন্ধন করেছে গ্রামবাসি।

শনিবার (২৭ শে সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে যশোর-সাতক্ষীরা মহাসড়কের শার্শা উপজেলার উলাশী গিলাপোল এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় গিলাপোল এলাকার শতশত নারী-পুরুষ মানববন্ধনে অংশগ্রহন করেন। মনি দীর্ঘদিন সাংবাদিক পেশার সাথে জড়িত। তিনি যশোর থেকে প্রকাশিত দৈনিক লোকসমাজ ও জাতীয় দৈনিক আমার দেশ পত্রিকায় শার্শা উপজেলা প্রতিনিধি হিসাবে কর্মরত আছে।

মানববন্ধনে অংশগ্রহণকারী এলাকাবাসী সাংবাদিক মনি’র বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও সুষ্ট তদন্ত করে এবং নি:সার্থ তার মুক্তির দাবি জানান। তারা বলেন, একটি সাজানো ঘটনাকে মামলায় রূপ দিয়ে হয়রানি পূর্বক কারাগারে পাঠানো হয় তাকে। এ ধরণের  মিথ্যা এবং ভিত্তিহীন মামলা থেকে নি:শর্ত মুক্তি দাবি করেন তার।

উল্লেখ্য, গত ২৪ সেপ্টেম্বর বুধবার সাংবাদিক মনির বিরুদ্ধে একটি  ছাত্রকে নির্যাতনের অভিযোগে মিথ্যা, হয়রানি ও ষড়যন্ত্রমূলক মামলায় তাকে আটক করে পুলিশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়