শিরোনাম
◈ বিশ্বকাপে নিয়ম না মেনে বাড়ির ছাদ, বারান্দা কিংবা জানালায় প্রিয় দেশের জাতীয় পতাকা উড়ালে ৪ লাখ টাকা জরিমানা! ◈ প্রবীণ রাজনীতিবিদ মুজাহিদুল ইসলাম সেলিম গুরুতর অসুস্থ, সিসিইউতে চিকিৎসাধীন ◈ বিশ্বকাপ, যুক্তরা‌স্ট্রে নামতেই ৭ ঘণ্টা ধরে জেরা ইরা‌কের তারকা ফুটবলার আইমেন হো‌সেন‌কে ◈ সরকারি চাকরির বাইরে থেকে নিয়োগপ্রাপ্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের বেতন বাড়ল ◈ সংসদ সদস‌্যদের একসময় চাহিদা ছিল সড়ক ও সেতু, এখন চান বিশ্ববিদ্যালয়  ◈ বিশ্বকাপের আগে নতুন বিতর্ক, ইরানের ১৪ কর্মকর্তা ও স্টাফকে ভিসা দিলো না যুক্তরাষ্ট্র ◈ ইরানে ইসরাইলের পালটা হামলা, বাড়ছে উত্তেজনা ◈ ৭.৮ মাত্রার ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন, সুনামির ঝুঁকিতে উপকূলীয় এলাকা ◈ পুশইন ঠেকাতে রাত জেগে সীমান্ত পাহারায় ৫ শতাধিক বাংলাদেশি ◈ ইরানের বিরুদ্ধে পালটা অভিযানে না যেতে নেতানিয়াহুকে অনুরোধ করবেন ট্রাম্প

প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:৪০ বিকাল
আপডেট : ১২ মে, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গোমস্তাপুরে বিলে মাছ ধরতে গিয়ে জেলের মৃত্যু

মো. রমজান আলী, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিলে মাছ ধরতে গিয়ে শফিকুল ইসলাম রবু (৬৭) নামে এক জেলের মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার রাধানগর ইউনিয়নের বেগপুরের দোহাইলা বিল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মারা যাওয়া শফিকুল ওই গ্রামের মৃত সাইদুর রহমানের ছেলে। 

গোমস্তাপুর থানার ওসি ওয়াদুদ আলম বলেন, শুক্রবার বিকালে বিলে মাছ ধরতে যান শফিকুল ইসলাম। কিন্তু অনেক রাত হয়ে গেলেও তিনি আর বাড়ি ফিরেন নি। রাতেই তার সন্তানরা বিলে খোঁজাখুজি করে ব্যর্থ হয়। পরে সকালে আবারও বিলে জাল ফেলে খোঁজখুজি শুরু করলে শফিকুলের মরদেহ পাওয়া যায়। 

ওসি বলেন, ধারণা করা হচ্ছে রাতে শারীরিক অসুস্থতার কারণে পানিতে পড়ে মারা গেছেন তিনি। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়