শিরোনাম
◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার ◈ অস্ট্রেলিয়ার ভিসা ও চাকরি পাইয়ে দেওয়ার নামে লাখো টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, আবেদনকারীদের সতর্কবার্তা ◈ ব্যাংকিং খাতে নতুন শর্ত: নতুন ও পুরোনো হিসাবেও লাগবে টিআইএন, আসছে বাজেটে প্রস্তাব ◈ দেশের বিভিন্ন জেলায় ভুয়া কমিটি গঠন ও প্রচারের অভিযোগ, বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা ◈ ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট ◈ প্রতি মাসেই কিছু কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে, আমিই তো ১০ হাজার কর্মী ছাঁটাই করব : শিল্পোদ্যোক্তা একে আজাদ (ভিডিও) ◈ সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, আসছে নতুন বেতন কাঠামো, বাজেটে বরাদ্দ ৩৫ হাজার কোটি! ◈ বিশ্বকাপে নিয়ম না মেনে বাড়ির ছাদ, বারান্দা কিংবা জানালায় প্রিয় দেশের জাতীয় পতাকা উড়ালে ৪ লাখ টাকা জরিমানা! ◈ প্রবীণ রাজনীতিবিদ মুজাহিদুল ইসলাম সেলিম গুরুতর অসুস্থ, সিসিইউতে চিকিৎসাধীন ◈ বিশ্বকাপ, যুক্তরা‌স্ট্রে নামতেই ৭ ঘণ্টা ধরে জেরা ইরা‌কের তারকা ফুটবলার আইমেন হো‌সেন‌কে

প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ০১:০৩ দুপুর
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাঁশখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬ জন শিক্ষার্থী নি‌খোঁজ

কল‌্যাণ বড়ুয়া, বাঁশখালী (চট্টগ্রাম)প্রতি‌নি‌ধি: বাঁশখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির (ইশরাক, জিনান, কৃদুশিক, মাহাতাব, আল জাওহারি, আকতার) ৬ জন শিক্ষার্থী শুক্রবার বিকা‌লে (২৬সে‌প্টেম্বর) খেলতে যাবে বলে বাসা থেকে বের হয় এখনো পর্যন্ত বাসায় ফিরেনি মর্মে সংশ্লিষ্ট প্রধান শিক্ষক ও অভিভাবক সূত্রে জানা যায়।

বাঁশখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শহীদুল্লাহ জানান, শুক্রবার বিকা‌লে বাসা থে‌কে স্কুল মা‌ঠে খেলার নাম ক‌রে বের হয় ব‌লে অ‌ভিভাব‌কেরা তা‌কে জানান। এরপর সে বি‌ভিন্ন স্থা‌নে সহ সামা‌জিক যোগা‌যোগ মাধ‌্যমে বিষয়‌টি ছ‌ড়ি‌য়ে দি‌য়ে নি‌খোঁজ শি‌ক্ষার্থী‌দের খুঁ‌জে পে‌তে সক‌লের সহ‌যো‌গিতা কামনা ক‌রেন।

বাঁশখালী উপজেলা প্রশাসন, বাঁশখালী থানা ও গ্রাম পুলিশের মাধ্যমে বাঁশখালী উপজেলার সম্ভাব্য স্থানসমূহে খোঁজ করা হচ্ছে।
বাঁশখালী উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার মোহাম্মদ জাম‌শেদুল আলম শুক্রবার রাতে সা‌ড়ে ১১টার সময় সামা‌জিক যোগা‌যোগ মাধ‌্যমে জানান,নি‌খোঁজ শি‌ক্ষার্থী‌দের বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে দেখা যায় শিক্ষার্থীরা বাহারছড়া বীচের দিকে গিয়েছিল। সংশ্লিষ্ট এলাকায় খোঁজ করা হচ্ছে। কারো কাছে কোন তথ্য থাকলে শেয়ার করার অনুরোধ করছি। প্রশাসন ও পুলিশের পক্ষ হতে ইকো পার্ক, বীচ, চা বাগানসহ বিভিন্ন স্থানে অনুসন্ধান করা হচ্ছে।

শুক্রবার রাত ১২টায় এ রি‌পোর্ট লেখা পর্যন্ত নি‌খোঁজ শি‌ক্ষার্থী‌দের কোন সন্ধান পাওয়া যায়‌নি ব‌লে অ‌ভিভাবক‌ সুত্রে জানা যায় ।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়