শিরোনাম
◈ দেশের বিভিন্ন জেলায় ভুয়া কমিটি গঠন ও প্রচারের অভিযোগ, বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা ◈ ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট ◈ প্রতি মাসেই কিছু কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে, আমিই তো ১০ হাজার কর্মী ছাঁটাই করব : শিল্পোদ্যোক্তা একে আজাদ (ভিডিও) ◈ সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, আসছে নতুন বেতন কাঠামো, বাজেটে বরাদ্দ ৩৫ হাজার কোটি! ◈ বিশ্বকাপে নিয়ম না মেনে বাড়ির ছাদ, বারান্দা কিংবা জানালায় প্রিয় দেশের জাতীয় পতাকা উড়ালে ৪ লাখ টাকা জরিমানা! ◈ প্রবীণ রাজনীতিবিদ মুজাহিদুল ইসলাম সেলিম গুরুতর অসুস্থ, সিসিইউতে চিকিৎসাধীন ◈ বিশ্বকাপ, যুক্তরা‌স্ট্রে নামতেই ৭ ঘণ্টা ধরে জেরা ইরা‌কের তারকা ফুটবলার আইমেন হো‌সেন‌কে ◈ সরকারি চাকরির বাইরে থেকে নিয়োগপ্রাপ্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের বেতন বাড়ল ◈ সংসদ সদস‌্যদের একসময় চাহিদা ছিল সড়ক ও সেতু, এখন চান বিশ্ববিদ্যালয়  ◈ বিশ্বকাপের আগে নতুন বিতর্ক, ইরানের ১৪ কর্মকর্তা ও স্টাফকে ভিসা দিলো না যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:৩৭ বিকাল
আপডেট : ১০ মে, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পূজা উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দরে আমদানি ও রপ্তানি ৮ দিন বন্ধ

মো. রমজান আলী, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর টানা ৮দিন আমদানি ও রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে ইমিগ্রেশন দিয়ে যাত্রীরা যাতায়াত করতে পারবেন।

আজ ২৬ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত এই কার্যক্রম বন্ধ থাকবে বলে বন্দর সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। সোনামসজিদ বন্দর পরিচালনাকারী বেসরকারি অপারেটর পানামা- সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের অপারেশন ম্যানেজার কামাল খান জানান, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী শনিবার থেকে আগামী বৃহস্পতিবার ভারতীয় রপ্তানিকারকরা কোনো পণ্য পাঠাবে না। ফলে ৬দিন এবং সপ্তাহিক ছুটিসহ মোট ৮দিন সোনামসজিদ স্থলবন্দর দিয়ে কোনো পণ্য আমদানি-রপ্তানি হবে না। তবে আগামী ৪ অক্টোবর রবিবার থেকে বন্দরে আমদানি—রপ্তানি পুনরায় কার্যক্রম চালু হবে।

এ বিষয়ে সোনামসজিদ ইমিগ্রেশনের পরিদর্শক জামিরুল ইসলাম বলেন, আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও সোনামসজিদ ইমিগ্রেশন দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত প্রতিদিনের মতোই স্বাভাবিক থাকবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়