শিরোনাম
◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার ◈ অস্ট্রেলিয়ার ভিসা ও চাকরি পাইয়ে দেওয়ার নামে লাখো টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, আবেদনকারীদের সতর্কবার্তা ◈ ব্যাংকিং খাতে নতুন শর্ত: নতুন ও পুরোনো হিসাবেও লাগবে টিআইএন, আসছে বাজেটে প্রস্তাব ◈ দেশের বিভিন্ন জেলায় ভুয়া কমিটি গঠন ও প্রচারের অভিযোগ, বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা ◈ ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট ◈ প্রতি মাসেই কিছু কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে, আমিই তো ১০ হাজার কর্মী ছাঁটাই করব : শিল্পোদ্যোক্তা একে আজাদ (ভিডিও) ◈ সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, আসছে নতুন বেতন কাঠামো, বাজেটে বরাদ্দ ৩৫ হাজার কোটি! ◈ বিশ্বকাপে নিয়ম না মেনে বাড়ির ছাদ, বারান্দা কিংবা জানালায় প্রিয় দেশের জাতীয় পতাকা উড়ালে ৪ লাখ টাকা জরিমানা!

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:২২ বিকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা রুটে আবারো বাস চলাচল বন্ধ

মো. রমজান আলী, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা রুটের দূরপাল্লার বাস চলাচল আবারো বন্ধ হয়ে গেছে।বৃহস্পতিবার রাতে এবার বাস বন্ধ করে দিয়েছেন খোদ মালিকরাই। শুধু একতা ট্রান্সপোর্টের বাস এবং লোকাল বাসগুলো চলাচল করছে। এর আগে চলতি মাসেই বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে দুদফা বাস বন্ধ করে দেন চালক, হেলপার ও সুপারভাইজাররা। 

এদিকে দূরপাল্লার বাস বন্ধ হয়ে যাওয়ায়  ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও কক্সবাজারসহ দূরের গন্তব্যের যাত্রীরা ভোগান্তির মুখে পড়েছেন।

মালিকপক্ষের দাবি, শ্রমিকদের দাবি-দাওয়ার ব্যাপারে গত মঙ্গলবার ঢাকায় তাদের সঙ্গে বসা হয়েছিল। এরপর বাস চলাচলও শুরু হয়। এখন শ্রমিকেরা দূরপাল্লার বাস যেখানে সেখানে থামিয়ে যাত্রী তুলতে চাচ্ছে। খোরাকি ভাতা দাবি করছে।  এটা নিয়ে তাদের সঙ্গে নতুন করে বিরোধ। তারা বাস চালাবে না বলেছে। আমরাও বলেছি- ঠিক আছে, এভাবে বাস চালাতে চাই না।

চাঁপাইনবাবগঞ্জ ঢাকা কোচ সমিতির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শরিফ বলেন,"গত রাতে মালিকরা তাদের বাস চলাচল বন্ধ করে দিয়েছেন। সে জন্য যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন।”

চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান বলেন, মালিকরা যে প্রতিশ্রুতি দিয়েছিলো সেই অনুযায়ী আমরা বাস চলাচল শুরু করেছিলাম। কিন্তু যে সিদ্ধান্তটা ছিল সেটা ২৫ সেপ্টেম্বর বাস্তবায়ন হওয়ার কথা ছিলো, কিন্তু এরআগেই মাকিকরা তাদের বাস চলাচল বন্ধ করে দিয়েছেন। কারণ ওই শ্রমিকদের দাবিগুলো তারা মনেপ্রাণে মেনে নিতে পারেনি৷

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়