শিরোনাম
◈ দেশের বিভিন্ন জেলায় ভুয়া কমিটি গঠন ও প্রচারের অভিযোগ, বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা ◈ ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট ◈ প্রতি মাসেই কিছু কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে, আমিই তো ১০ হাজার কর্মী ছাঁটাই করব : শিল্পোদ্যোক্তা একে আজাদ (ভিডিও) ◈ সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, আসছে নতুন বেতন কাঠামো, বাজেটে বরাদ্দ ৩৫ হাজার কোটি! ◈ বিশ্বকাপে নিয়ম না মেনে বাড়ির ছাদ, বারান্দা কিংবা জানালায় প্রিয় দেশের জাতীয় পতাকা উড়ালে ৪ লাখ টাকা জরিমানা! ◈ প্রবীণ রাজনীতিবিদ মুজাহিদুল ইসলাম সেলিম গুরুতর অসুস্থ, সিসিইউতে চিকিৎসাধীন ◈ বিশ্বকাপ, যুক্তরা‌স্ট্রে নামতেই ৭ ঘণ্টা ধরে জেরা ইরা‌কের তারকা ফুটবলার আইমেন হো‌সেন‌কে ◈ সরকারি চাকরির বাইরে থেকে নিয়োগপ্রাপ্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের বেতন বাড়ল ◈ সংসদ সদস‌্যদের একসময় চাহিদা ছিল সড়ক ও সেতু, এখন চান বিশ্ববিদ্যালয়  ◈ বিশ্বকাপের আগে নতুন বিতর্ক, ইরানের ১৪ কর্মকর্তা ও স্টাফকে ভিসা দিলো না যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:৩৫ বিকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সড়ক দুর্ঘটনায় তিন জেলায় বাবা-ছেলে ও মা-মেয়েসহ নিহত ৯

দেশের তিন জেলায় সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে ও মা-মেয়েসহ ৯ জন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত চারজন। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ভোর থেকে সকাল পর্যন্ত সুনামগঞ্জ, রংপুর ও বগুড়ায় এসব দুর্ঘটনা ঘটে। প্রতিনিধিদের পাঠানো তথ্য প্রতিবেদন:

সুনামগঞ্জ: সুনামগঞ্জ-সিলেট মহাসড়কে সিএনজি-পিকআপ সংঘর্ষে মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে সাড়ে ৭টার দিকে শান্তিগজ উপজেলার পাগলাবাজার এলাকার বাঘেরকোনাস্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সুনামগঞ্জ পৌর শহরের উকিলপাড়ার বাসিন্দা আবাদিত কেশবা প্রিয়া (৪০) ও তার মেয়ে প্রথমা চৌধুরী। তারা হবিগঞ্জের বানিয়াচং উপজেলার নবীপুর গ্রামের বাসিন্দা। এছাড়া সিএনজি চালক শহরের নবীনগর এলাকার সজল ঘোষ (৫০)।

স্থানীয়রা জানায়, সকালে সুনামগঞ্জ থেকে সিলেট যাচ্ছিল একটি সিএনজি অটোরিকশা। বাঘেরকোনা এলাকায় বিপরীত দিক থেকে আসা পিকআপের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মৃত্যু হয় সিএনজি যাত্রী কেশবা প্রিয়া ও চালক সজল ঘোষের। গুরুতর আহত কেশবা প্রিয়ার মেয়ে প্রথমা চৌধুরীকে হাসপাতালে নেয়া হলেও বাঁচানো যায়নি। 

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো আব্দুল আহাদ জানান, পিকআপ-সিএনজি সংঘর্ষে মা মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। নিহতদের মরদেহ সুনামগঞ্জ সদর হাসপাতালে ময়নাতদন্তেরর জন্য পাঠানো হয়েছে।

বগুড়া: বগুড়ার সারিয়াকান্দিতে বালুবাহী ট্রাকের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে বাবা–ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে সারিয়াকান্দি উপজেলার ফুলবাড়ি কাঠালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-গাইবান্ধার সাঘাটা উপজেলার কুঠিবাড়ি গ্রামের বিপুল চন্দ্র দাস (৩৮), তার ছেলে বিপ্লব চন্দ্র দাস (৫) এবং অটোরিকশা চালক শিবগঞ্জ উপজেলার সুলতানপুর গ্রামের শুকুর আলী (৪০)। আহতরা হলেন- বিপুলের স্ত্রী মমতা রানী ও মেয়ে রুপা মনি দাস।

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামিরুল ইসলাম জানান, দুর্গাপূজার ছুটিতে বিপুল পরিবার নিয়ে শ্বশুরবাড়ি আসছিলেন। ভোরে ঢাকা থেকে বাসে বগুড়ায় নেমে অটোরিকশা যোগে নারচী গ্রামে যাচ্ছিলেন তারা। পথে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া গতির বালুবাহী ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই মারা যান অটোরিকশা চালক শুকুর আলী। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিপুল ও তার ছেলে বিপ্লব মারা যায়। আহত মমতা রানী ও রুপা মনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রংপুর: রংপুরে দমদমা ব্রিজের ইউটার্ন এলাকায় শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ভোর রাতে পিকআপের সঙ্গে বালুবাহী ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এতে আরও দুইজন আহত হয়েছেন।

প্রাথমিকভাবে জানা গেছে, পিকাআপে করে মোতালেব তার পরিবার নিয়ে ঢাকা থেকে রংপুর পীরগাছা যাওয়ার পথে দমদমায় এলাকায় ইউটার্ন নেয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। এতে মোতালেবের স্ত্রী শাহীনা বেগম ও এক বছরের সন্তান ওয়ালিদ নিহত হন। একইসঙ্গে পিকাপের হেলপার আরিফ নিহত হয়। এছাড়া, আহত মোতালেব ও পিকাআপের ড্রাইভার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, ঢাকা থেকে আসা একটি পিকআপকে বালুবাহী ট্রাক ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। বালুবাহী ট্রাকের ড্রাইভার ও হেলপারকে আটকে অভিযান অব্যাহত রয়েছে। উৎস: চ্যানেল24

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়