শিরোনাম
◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার ◈ অস্ট্রেলিয়ার ভিসা ও চাকরি পাইয়ে দেওয়ার নামে লাখো টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, আবেদনকারীদের সতর্কবার্তা ◈ ব্যাংকিং খাতে নতুন শর্ত: নতুন ও পুরোনো হিসাবেও লাগবে টিআইএন, আসছে বাজেটে প্রস্তাব ◈ দেশের বিভিন্ন জেলায় ভুয়া কমিটি গঠন ও প্রচারের অভিযোগ, বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা ◈ ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট ◈ প্রতি মাসেই কিছু কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে, আমিই তো ১০ হাজার কর্মী ছাঁটাই করব : শিল্পোদ্যোক্তা একে আজাদ (ভিডিও) ◈ সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, আসছে নতুন বেতন কাঠামো, বাজেটে বরাদ্দ ৩৫ হাজার কোটি! ◈ বিশ্বকাপে নিয়ম না মেনে বাড়ির ছাদ, বারান্দা কিংবা জানালায় প্রিয় দেশের জাতীয় পতাকা উড়ালে ৪ লাখ টাকা জরিমানা!

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৩৬ দুপুর
আপডেট : ২৮ এপ্রিল, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাইপ্রাসে ভবন থেকে পড়ে নিহত বেনাপোলের হাফিজুর

আইরিন হক, বেনাপোল (যশোর): বিদেশে ভাগ্য পরিবর্তনের আশায় মাত্র ১৩ দিন আগে সাইপ্রাসে পাড়ি জমানো হাফিজুর রহমান (৪৫) নির্মাণ কাজে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। তিনি যশোরের বেনাপোল সীমান্তের পুটখালি গ্রামের রবিউল ইসলামের ছেলে। ছয় দিন মৃত্যুর সাথে লড়ে অবশেষে মঙ্গলবার রাতে তার মৃত্যু হয়।

গত ৯ সেপ্টেম্বর হাফিজুর সাইপ্রাসে যান। বিদেশ যেতে খরচ হয়েছিল প্রায় ১২ লাখ টাকা, যার মধ্যে ৭ লাখ টাকা ধার করতে হয়েছিল। ১৭ সেপ্টেম্বর একটি ঠিকাদারি প্রতিষ্ঠানে শ্রমিক হিসেবে কাজ শুরু করেন তিনি। কিন্তু প্রথম কর্মদিবসেই ঘটে দুর্ঘটনা—অসাবধানতাবশত সাততলা ভবনের ছাদ থেকে নিচে পড়ে যান হাফিজুর। গুরুতর আহত অবস্থায় সহকর্মীরা তাকে হাসপাতালে ভর্তি করলেও চিকিৎসাধীন অবস্থায় ছয় দিন পর তিনি মারা যান।

হাফিজুরের অকাল মৃত্যুতে পরিবারে নেমে এসেছে গভীর শোক। একইসাথে তিনি রেখে যাওয়া দেনার বোঝায় পরিবার এখন দিশেহারা। পুটখালি ইউনিয়নের ইউপি সদস্য তানজিলা খাতুন জানান, সংসারের অভাব কাটাতে বিদেশে গিয়েছিলেন হাফিজুর। তাকে হারিয়ে পরিবার নিঃস্ব হয়ে গেল। মরদেহ দ্রুত দেশে ফেরাতে সরকারের সহযোগিতা প্রয়োজন।

শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসান জানিয়েছেন, নিহতের পরিবার চাইলে সরকারি আর্থিক সহায়তা দেওয়া হবে। একইসাথে মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে প্রশাসন সহায়তা করবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, হাফিজুর ছাড়াও গত এক বছরে বিদেশে কর্মরত অবস্থায় দুর্ঘটনায় মারা গেছেন বেনাপোল সীমান্ত এলাকার আরও কয়েকজন—আসাদুল, রুবেল, রনি, জুবায়ের, জাহিদ, শাহাজান কবীর ও মুকুল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়