শিরোনাম
◈ সংসদ সদস‌্যদের একসময় চাহিদা ছিল সড়ক ও সেতু, এখন চান বিশ্ববিদ্যালয়  ◈ বিশ্বকাপের আগে নতুন বিতর্ক, ইরানের ১৪ কর্মকর্তা ও স্টাফকে ভিসা দিলো না যুক্তরাষ্ট্র ◈ ইরানে ইসরাইলের পালটা হামলা, বাড়ছে উত্তেজনা ◈ ৭.৮ মাত্রার ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন, সুনামির ঝুঁকিতে উপকূলীয় এলাকা ◈ পুশইন ঠেকাতে রাত জেগে সীমান্ত পাহারায় ৫ শতাধিক বাংলাদেশি ◈ ইরানের বিরুদ্ধে পালটা অভিযানে না যেতে নেতানিয়াহুকে অনুরোধ করবেন ট্রাম্প ◈ মালদ্বীপের সঙ্গে ড্র করে ফাইনালের স্বপ্ন শেষ বাংলাদেশের ◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ

প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:২৫ রাত
আপডেট : ২৬ মে, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শরীয়তপুরে রাতে ছাত্রলীগের মোটরসাইকেল শোভাযাত্রা

সম্প্রতি কার্যক্রম নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগ রাতের আঁধারে শরীয়তপুরে মোটরসাইকেল শোভাযাত্রা ও মিছিল করেছে। গত বুধবার রাতে ঢাকা-শরীয়তপুর সড়কে এই ঘটনা ঘটে, যার একটি ভিডিও বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, প্রায় ২৫ থেকে ৩০টি মোটরসাইকেল নিয়ে এই শোভাযাত্রা বের করা হয়। ভিডিওতে দেখা যায়, মিছিলকারীরা ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার পাশাপাশি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, বিএনপি, জামায়াতে ইসলামী এবং ছাত্রশিবিরের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিচ্ছে।

রাজনৈতিক নেতাদের মতে, গত বছরের ৫ আগস্ট সরকার পতনের পর থেকে আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনগুলো প্রকাশ্যে কোনো কর্মসূচি পালন করেনি। তবে রাতের আঁধারে মশাল মিছিল, পোস্টার লাগানো এবং সড়ক অবরোধের মতো কার্যক্রম প্রায়ই দেখা গেছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শরীয়তপুর জেলা কমিটির সাবেক আহ্বায়ক ইমরান আল নাজির বলেন, নিষিদ্ধ সংগঠনের এমন কর্মকাণ্ড খুবই উদ্বেগজনক। তিনি সদর থানার পুলিশের দুর্বলতাকে এর কারণ হিসেবে উল্লেখ করেন।

অন্যদিকে, পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন জানান, তাঁরা খবর পেয়েছেন যে ছাত্রলীগের কিছু নেতা-কর্মী মোটরসাইকেল শোভাযাত্রা বের করেছে। তবে এটি কোথায় হয়েছে তা এখনো শনাক্ত করা যায়নি এবং ভিডিওটি সাম্প্রতিক নাকি পুরোনো, তা যাচাই করা হচ্ছে। সূত্র: প্রথম আলো

  • সর্বশেষ
  • জনপ্রিয়