শিরোনাম
◈ দেশের বিভিন্ন জেলায় ভুয়া কমিটি গঠন ও প্রচারের অভিযোগ, বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা ◈ ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট ◈ প্রতি মাসেই কিছু কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে, আমিই তো ১০ হাজার কর্মী ছাঁটাই করব : শিল্পোদ্যোক্তা একে আজাদ (ভিডিও) ◈ সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, আসছে নতুন বেতন কাঠামো, বাজেটে বরাদ্দ ৩৫ হাজার কোটি! ◈ বিশ্বকাপে নিয়ম না মেনে বাড়ির ছাদ, বারান্দা কিংবা জানালায় প্রিয় দেশের জাতীয় পতাকা উড়ালে ৪ লাখ টাকা জরিমানা! ◈ প্রবীণ রাজনীতিবিদ মুজাহিদুল ইসলাম সেলিম গুরুতর অসুস্থ, সিসিইউতে চিকিৎসাধীন ◈ বিশ্বকাপ, যুক্তরা‌স্ট্রে নামতেই ৭ ঘণ্টা ধরে জেরা ইরা‌কের তারকা ফুটবলার আইমেন হো‌সেন‌কে ◈ সরকারি চাকরির বাইরে থেকে নিয়োগপ্রাপ্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের বেতন বাড়ল ◈ সংসদ সদস‌্যদের একসময় চাহিদা ছিল সড়ক ও সেতু, এখন চান বিশ্ববিদ্যালয়  ◈ বিশ্বকাপের আগে নতুন বিতর্ক, ইরানের ১৪ কর্মকর্তা ও স্টাফকে ভিসা দিলো না যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:০২ বিকাল
আপডেট : ০১ জুন, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লালমেহনে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা মামলার প্রধান আসামি সাতক্ষীরা থেকে গ্রেপ্তার

ফরহাদ হোসেন, ভোলা প্রতিনিধি: ভোলার লালমেহনে বৃদ্ধা আমিকজান (৬৫) কে কুপিয়ে হত্যার মামলায় প্রধান আসামি মো. শরীফ (৩০) কে সাতক্ষীরা সদর থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব। ঘটনার প্রায় তিন সপ্তাহ পর, র‌্যাব-৮ ও র‌্যাব-৬ এর যৌথ অভিযান মঙ্গলবার বিকেলে তাকে সাতক্ষীরার ভাদড়া মোড় এলাকা থেকে আটক করা হয়।

র‌্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তথ্যপ্রযুক্তি ও স্থানীয় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামির অবস্থান শনাক্ত করা হয়। পরে যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। ঘটনার পর থেকে শরীফ এবং তার সহযোগীরা আত্মগোপনে ছিলেন।

উল্লেখ্য, ১ সেপ্টেম্বর দিবাগত রাতে উপজেলার চরভূতা ইউনিয়নের লেঙ্গুটিয়া গ্রামে সৌদী প্রবাসী রফিক ডুবাইয়ের ঘরে এই নৃশংস হত্যাকান্ড ঘটেছিল। ঘরে খাবারে নেশাদ্রব্য খাইয়ে রফিকের বাবা তোফাজ্জল ইসলাম ও স্ত্রী তানিয়াকে অজ্ঞান করা হয়। এরপর মা আমিকজানকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মকভাবে জখম করা হয়, যা অতিরিক্ত রক্তক্ষরণের ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ওই সময় ঘর থেকে নগদ ৮০ হাজার টাকা এবং ৮ ভরি ৮ আনা স্বর্ণালংকার লুট করে পালিয়ে যায়। পরদিন ভুক্তভোগীর ছেলে মো. জাহাঙ্গীর লালমোহন থানায় হত্যা ও দস্যুতা মামলাটি দায়ের করেন। এর আগে গত ১৮ সেপ্টেম্বর রিয়াজ নামে আরেক সন্দেহভাজন আসামীকে কেরানীগঞ্জ থানা এলাকা থেকে গ্রেফতার করে থানা পুলিশ। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়