শিরোনাম
◈ দেশের বিভিন্ন জেলায় ভুয়া কমিটি গঠন ও প্রচারের অভিযোগ, বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা ◈ ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট ◈ প্রতি মাসেই কিছু কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে, আমিই তো ১০ হাজার কর্মী ছাঁটাই করব : শিল্পোদ্যোক্তা একে আজাদ (ভিডিও) ◈ সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, আসছে নতুন বেতন কাঠামো, বাজেটে বরাদ্দ ৩৫ হাজার কোটি! ◈ বিশ্বকাপে নিয়ম না মেনে বাড়ির ছাদ, বারান্দা কিংবা জানালায় প্রিয় দেশের জাতীয় পতাকা উড়ালে ৪ লাখ টাকা জরিমানা! ◈ প্রবীণ রাজনীতিবিদ মুজাহিদুল ইসলাম সেলিম গুরুতর অসুস্থ, সিসিইউতে চিকিৎসাধীন ◈ বিশ্বকাপ, যুক্তরা‌স্ট্রে নামতেই ৭ ঘণ্টা ধরে জেরা ইরা‌কের তারকা ফুটবলার আইমেন হো‌সেন‌কে ◈ সরকারি চাকরির বাইরে থেকে নিয়োগপ্রাপ্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের বেতন বাড়ল ◈ সংসদ সদস‌্যদের একসময় চাহিদা ছিল সড়ক ও সেতু, এখন চান বিশ্ববিদ্যালয়  ◈ বিশ্বকাপের আগে নতুন বিতর্ক, ইরানের ১৪ কর্মকর্তা ও স্টাফকে ভিসা দিলো না যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:৩৯ বিকাল
আপডেট : ২৯ এপ্রিল, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভোলাহাট সীমান্তে ১৯  জনকে পুশ-ইন করেছে বিএসএফ

মো. রমজান আলী, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১৯  জনকে পুশ-ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।  

বুধবার ভোর ৫ দিকে ভোলাহাট উপজেলার চামুচা ও চাঁনশিকারী বিওপি’র মধ্যবর্তী এলাকা দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা বাংলাদেশে ওই ১৯ জনকে ঠেলে পাঠান। পরে বিজিবির চাঁনশিকারী ও চামুচা বিওপি’র টহলদল তাদেরকে আটক করে। এর মধ্যে ১০ জন পুরুষ, ৬ জন নারী ও ৩ শিশু রয়েছে। 

আটককৃতরা হলেন, লুৎফর রহমান (৩৮), আসাদুল ইসলাম (৩৩),  দেলোয়ার হোসেন (২৮),  হযরত আলী (২৮), আরিফ হোসেন (৩৮),  আব্দুর রহমান (৩৭),  সয়ন সিকদার (২২),  আব্দুল মোতালেব (৪৭),  মেহেদুল ইসলাম (২৩),  মোকছেদুল হক (৩০),মুর্শিদা বিবি (৩৭), শরিফা বেগম (২৫), রমজান হক (০৩),  জান্নাতুল ফেরদৌস,  সুমি (২৫),  আব্দুল্লাহ্ (২ মাস), রেহেনা বেগম (৫৫) রুহি আক্তার (২)। তারা চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, যশোর, রাজবাড়ী, মাগুরা, কুড়িগ্রাম, খুলনা, ময়মনসিংহ, নড়াইল ও ঢাকা জেলার বাসিন্দা। 
 
মহানন্দা ব্যাটালিয়ানের (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, আটকরা সবাই বাংলাদেশি নাগরিক বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে। তারা ২০১৫ সাল থেকে ২০২৪ সালের বিভিন্ন সময় কাজের সন্ধানে ভারতে প্রবেশ করেন। অবৈধ অনুপ্রবেশের জন্য তাদেরকে ভারতীয় পুলিশ গ্রেপ্তার করে। পরে সেখানে তাদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। সাজাভোগ শেষে ভারতীয় পুলিশ তাদেরকে ১১৯ ব্যাটালিয়ন বিএসএফের কাছে হস্তান্তর করেন।  কাঞ্চান্টার বিএসএফ তাদের চামুচা ও চাঁনশিকারী বিওপি’র মধ্যবর্তী সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশ-ইন করে। পরে বাংলাদেশের অভ্যন্তরে বিজিবি তাদের আটক করে। 

আটকদের ভোলাহাট থানায় হস্তান্তর করা হবে বলেও জানান অধিনায়ক। এর আগে চলতি বছরের ২৭ মে চাঁপাইনবাবগঞ্জের বিভীষণ সীমান্ত দিয়ে ১৭ জন, ৩ জুন চাঁনশিকারী সীমান্ত দিয়ে ৮ জন, ১৮ জুন মাসুদপুর সীমান্ত দিয়ে ২০ জন ও ১৪ আগস্ট চামুচা সীমান্ত দিশে ১৩ জনকে পুশইন করে বিএসএফ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়