শিরোনাম
◈ সরকারি চাকরির বাইরে থেকে নিয়োগপ্রাপ্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের বেতন বাড়ল ◈ সংসদ সদস‌্যদের একসময় চাহিদা ছিল সড়ক ও সেতু, এখন চান বিশ্ববিদ্যালয়  ◈ বিশ্বকাপের আগে নতুন বিতর্ক, ইরানের ১৪ কর্মকর্তা ও স্টাফকে ভিসা দিলো না যুক্তরাষ্ট্র ◈ ইরানে ইসরাইলের পালটা হামলা, বাড়ছে উত্তেজনা ◈ ৭.৮ মাত্রার ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন, সুনামির ঝুঁকিতে উপকূলীয় এলাকা ◈ পুশইন ঠেকাতে রাত জেগে সীমান্ত পাহারায় ৫ শতাধিক বাংলাদেশি ◈ ইরানের বিরুদ্ধে পালটা অভিযানে না যেতে নেতানিয়াহুকে অনুরোধ করবেন ট্রাম্প ◈ মালদ্বীপের সঙ্গে ড্র করে ফাইনালের স্বপ্ন শেষ বাংলাদেশের ◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৫৪ দুপুর
আপডেট : ২৩ মে, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চান্দিনায় অভিনব প্রতিবাদে সড়ক সংস্কারের দাবী

কাজী রাশেদ,চান্দিনা( কুমিল্লা): কুমিল্লার চান্দিনা উপজেলার মাধাইয়া-নবাবপুর সড়কটি দীর্ঘদিন ধরে খানা খন্দক ও বিভিন্ন স্থানে পুকুর সদৃশ বড় বড় গর্ত হয়ে আছে। এতে সাধারণ জনগণ সহ রোগীবাহী এম্বুল্যান্স চরম ঝুঁকি নিয়ে চলা চলাচল করছে। কোন কোন স্থানে কাজ চলমান থাকলেও ধীর গতির কারণে দুর্ভোগ আরো বেড়ে গেছে।

সড়কের সংস্কার কাজ দ্রুত করার লক্ষ্যে এলাকার কিছু সচেতন মহল সড়কের পানি ভর্তি গর্ত স্থানে জাল-পলো এবং মাছ নিয়ে
প্রতীকী দাবী জানান। মঙ্গলবার ( ২৩ সেপ্টেম্বর ) দুপুরে চান্দিনার মহিচাইল বাজারের সামনে সড়কে একটি বিশাল গর্তে মোঃ মোছলে উদ্দিন,শাকিল আহমেদ এবং মেহেদি হাসান নামে তিন ব্যক্তি এ প্রতীকী দাবী জানান। তারা বলেন এ সড়কটি দ্রুত সংস্কার করা হউক অথবা পুকুর খনন করে মাছ চাষ করা হউক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়