শিরোনাম
◈ ইরানে ইসরাইলের পালটা হামলা, বাড়ছে উত্তেজনা ◈ ৭.৮ মাত্রার ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন, সুনামির ঝুঁকিতে উপকূলীয় এলাকা ◈ পুশইন ঠেকাতে রাত জেগে সীমান্ত পাহারায় ৫ শতাধিক বাংলাদেশি ◈ ইরানের বিরুদ্ধে পালটা অভিযানে না যেতে নেতানিয়াহুকে অনুরোধ করবেন ট্রাম্প ◈ মালদ্বীপের সঙ্গে ড্র করে ফাইনালের স্বপ্ন শেষ বাংলাদেশের ◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:০৯ রাত
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আদমদীঘিতে বাঁশঝাড়ে জুয়ার আসর, ৪ জুয়াড়ি গ্রেপ্তার

আবু মুত্তালিব মতি, ‎আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: ‎বগুড়ার আদমদীঘিতে টাকার বিনিময়ে বাঁশঝাড়ে জুয়া খেলার সময় অভিযান চালিয়ে চার জন জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় জুয়ার বোর্ড থেকে তাস, নগদ টাকাসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। গত সোমবার বিকেলে উপজেলার দেলুঞ্জ গ্রামের একটি বাঁশঝাড় থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো, আদমদীঘি উপজেলার শাওইল বাজারের আহম্মদ আলী শেখের ছেলে আব্দুল আজিজ শেখ (৫৮), একই গ্রামের দিঘীরপাড়ের আবুল শেখের ছেলে বাবলু শেখ (৬০) দক্ষিণপাড়ার তাছের উদ্দিন শেখের ছেলে আলেফ উদ্দন শেখ (৫২) ও পলাশী গ্রামের কলিম উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম (৩১)।  

‎পুলিশ জানায়, গত সোমবার বিকেলে আদমদীঘি উপজেলার নসরৎপুর ইউপির দেলুঞ্জ গ্রামের নির্জন স্থানে জনৈক মোজাম তালুকদারের বাঁশঝাড়ে একদল জুয়াড়ি টাকার বিনিময়ে তাসের মাধ্যমে জুয়া খেলা হচ্ছে। এমন খবর পেয়ে আদমদীঘি থানা পুলিশের একটি দল উল্লেখিত স্থানে জুয়ার আসরে অভিযান চালান। এসময় জুয়ার বোর্ড থেকে নগদ ৩ হাজার ৫৩৫ টাকা, ৫২পিস তাস-সহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধারসহ চার জন জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা রুজু করে ওইদিন তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়