শিরোনাম
◈ দেশের বিভিন্ন জেলায় ভুয়া কমিটি গঠন ও প্রচারের অভিযোগ, বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা ◈ ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট ◈ প্রতি মাসেই কিছু কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে, আমিই তো ১০ হাজার কর্মী ছাঁটাই করব : শিল্পোদ্যোক্তা একে আজাদ (ভিডিও) ◈ সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, আসছে নতুন বেতন কাঠামো, বাজেটে বরাদ্দ ৩৫ হাজার কোটি! ◈ বিশ্বকাপে নিয়ম না মেনে বাড়ির ছাদ, বারান্দা কিংবা জানালায় প্রিয় দেশের জাতীয় পতাকা উড়ালে ৪ লাখ টাকা জরিমানা! ◈ প্রবীণ রাজনীতিবিদ মুজাহিদুল ইসলাম সেলিম গুরুতর অসুস্থ, সিসিইউতে চিকিৎসাধীন ◈ বিশ্বকাপ, যুক্তরা‌স্ট্রে নামতেই ৭ ঘণ্টা ধরে জেরা ইরা‌কের তারকা ফুটবলার আইমেন হো‌সেন‌কে ◈ সরকারি চাকরির বাইরে থেকে নিয়োগপ্রাপ্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের বেতন বাড়ল ◈ সংসদ সদস‌্যদের একসময় চাহিদা ছিল সড়ক ও সেতু, এখন চান বিশ্ববিদ্যালয়  ◈ বিশ্বকাপের আগে নতুন বিতর্ক, ইরানের ১৪ কর্মকর্তা ও স্টাফকে ভিসা দিলো না যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:৫৭ রাত
আপডেট : ০৯ মে, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শারদীয় দুর্গোৎসব কেবল হিন্দু সম্প্রদায়ের নয়, এটি দেশের একটি উৎসব: দুলু

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি: সাবেক উপমন্ত্রী ও কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেছেন, শারদীয় দুর্গোৎসব কেবল হিন্দু সম্প্রদায়ের উৎসব নয়, এটি দেশের একটি উৎসব। এখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই আনন্দ ভাগাভাগি করি। ধর্ম যার যার, দেশ সবার। বাংলাদেশ এমন একটি দেশ যেখানে ভিন্ন ধর্মের মানুষ শত শত বছর ধরে মিলেমিশে বসবাস করছে। সাম্প্রদায়িক সম্প্রীতির এই বন্ধন আমাদের সবচেয়ে বড় শক্তি।”

‎সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে লালমনিরহাট শহরের মিশনমোড় এলাকার নবজীবন সেন্টারে জেলা বিএনপি আয়োজিত শারদীয় দুর্গোৎসবকে উৎসব মুখর পরিবেশে পালনের নিমিত্তে হিন্দু সম্প্রদায়ের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‎‎দুলু আরও বলেন, দেশে আজ রাজনৈতিক সংকট, গণতন্ত্রের সংকট, মানুষের অধিকারহীনতার সংকট বিরাজ করছে। এই সময়ে ধর্মীয় উৎসবগুলো আমাদের ভ্রাতৃত্ব, ঐক্য ও শান্তির বার্তা দেয়। তাই আমাদের উচিত রাজনৈতিক ভেদাভেদ ভুলে সমাজে সম্প্রীতি ও সহমর্মিতার বন্ধন আরও সুদৃঢ় করা।”

‎‎তিনি আরও বলেন, প্রতি বছরই দুর্গোৎসবকে ঘিরে বিএনপি নেতৃবৃন্দ হিন্দু সম্প্রদায়ের পাশে দাঁড়ান। তারা যেন আনন্দের সাথে দুর্গাৎসব পালন করতে পারেন সেটা বিএনপির নেতাকর্মীরা খোঁজখবর নেন এবং তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

‎শারদীয় শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট লালমনিরহাট সদর উপজেলার আহবায়ক হিরালাল রায়ের (অবঃ প্রধান শিক্ষক) সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ন সাধারন সম্পাদক একেএম মমিনুল হক, জেলা বিএনপির যুগ্ন সাধারন সম্পাদক এবিএম ফারুক সিদ্দিকী, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন,জেলা বিএনপির সহ সাধারন সম্পাদক শিবেন্দ্র নাথ রায় কার্জী শিবু, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট লালমনিরহাট জেলা শাখার সভাপতি গুরুচরন রায় (সহঃ অধ্যাপক), লালমনিরহাট জেলা বিএনপির নির্বাহী সদস্য সশীল চন্দ্র মোহন্ত, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ঐক্য পরিষদ লালমনিরহাট জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা শৈলেন্দ্র নাথ রায় (অবঃ সহঃ অধ্যাপক), লালমনিরহাট জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি হীরা লাল রায়, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ঐক্য পরিষদ রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক গোপাল চন্দ্র বর্মনসহ হিন্দু সম্প্রদায় ও জেলা, উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

‎‎অনুষ্ঠানে উপস্থিত হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ অধ্যক্ষ দুলুর এই উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানান। সেই সাথে তারা বলেন, রাজনৈতিক দল ও নেতারা যদি নিয়মিতভাবে ধর্মীয় উৎসবে সম্প্রীতির বার্তা নিয়ে এগিয়ে আসেন তবে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়