শিরোনাম
◈ দেশের বিভিন্ন জেলায় ভুয়া কমিটি গঠন ও প্রচারের অভিযোগ, বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা ◈ ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট ◈ প্রতি মাসেই কিছু কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে, আমিই তো ১০ হাজার কর্মী ছাঁটাই করব : শিল্পোদ্যোক্তা একে আজাদ (ভিডিও) ◈ সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, আসছে নতুন বেতন কাঠামো, বাজেটে বরাদ্দ ৩৫ হাজার কোটি! ◈ বিশ্বকাপে নিয়ম না মেনে বাড়ির ছাদ, বারান্দা কিংবা জানালায় প্রিয় দেশের জাতীয় পতাকা উড়ালে ৪ লাখ টাকা জরিমানা! ◈ প্রবীণ রাজনীতিবিদ মুজাহিদুল ইসলাম সেলিম গুরুতর অসুস্থ, সিসিইউতে চিকিৎসাধীন ◈ বিশ্বকাপ, যুক্তরা‌স্ট্রে নামতেই ৭ ঘণ্টা ধরে জেরা ইরা‌কের তারকা ফুটবলার আইমেন হো‌সেন‌কে ◈ সরকারি চাকরির বাইরে থেকে নিয়োগপ্রাপ্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের বেতন বাড়ল ◈ সংসদ সদস‌্যদের একসময় চাহিদা ছিল সড়ক ও সেতু, এখন চান বিশ্ববিদ্যালয়  ◈ বিশ্বকাপের আগে নতুন বিতর্ক, ইরানের ১৪ কর্মকর্তা ও স্টাফকে ভিসা দিলো না যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:৩৭ বিকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লক্ষ্মীপুরে বিকাশ ও নগদ প্রতারক চক্রের ৪ সদস্য আটক

জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে বিকাশ ও নগদ প্রতারক চক্রের ৪ সদস্যকে আটক করেছে সেনাবাহিনী। তারা হলেন ফয়েজ হোসেন, মো. হৃদয়, মো. সোহেল ও শিহাব উদ্দিন। তাদের কাছ থেকে নগদ অর্থসহ প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।  

সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে সেনাবাহিনীর লক্ষ্মীপুর সদর ক্যাম্পের ক্যাপ্টেন রাহাত খান বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে রবিবার (২১ সেপ্টেম্বর) রাতে সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের আনন্দ শাহ পোলের গোড়া এলাকায় অভিযান চালিয়ে প্রতারক চক্রের ৪ সদস্যকে আটক করে সেনাবাহিনী।  

আটক ফয়েজ সদর উপজেলার জাহানাবাদ এলাকার ফজর আলীর ছেলে, হৃদয় একই এলাকার মৃত আলী হায়দারের ছেলে, সোহেল পশ্চিম লক্ষ্মীপুত এলাকার আলী আকবরের ছেলে ও শিহাব সমসেরাবাদ এলাকার মো. ইসমাইলের ছেলে।

সেনাবাহিনী জানায়, আটক ৪ জনই বিকাশ ও নগদ প্রতারক চক্রের সদস্য। তারা দীর্ঘদিন এ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। প্রতারণার মাধ্যমে মানুষের কাছ থেকে তারা বিকাশ নগদের টাকা নিয়ে যায়। ঘটনাস্থল অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। তাদের কাছ থেকে ২৭টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, ১৭টি সিম কার্ড, নগদ ৫৯ হাজার ৩৪০ টাকা, ৪টি ডেক্সটপ, ৮টি ফোন চার্জার, ৪টি কিবোর্ড, ১টি পিসি, ১০টি চেক বই, ৬টি মাউস, ৩ হাজার ৩১০ টাকা (নষ্ট), একটি রাউটার, ২টি ডেবিট কার্ড ও ৫ হাজার ৩৪২ টাকার বৈদেশিক মুদ্রা জব্দ করা হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়