শিরোনাম
◈ দেশের বিভিন্ন জেলায় ভুয়া কমিটি গঠন ও প্রচারের অভিযোগ, বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা ◈ ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট ◈ প্রতি মাসেই কিছু কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে, আমিই তো ১০ হাজার কর্মী ছাঁটাই করব : শিল্পোদ্যোক্তা একে আজাদ (ভিডিও) ◈ সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, আসছে নতুন বেতন কাঠামো, বাজেটে বরাদ্দ ৩৫ হাজার কোটি! ◈ বিশ্বকাপে নিয়ম না মেনে বাড়ির ছাদ, বারান্দা কিংবা জানালায় প্রিয় দেশের জাতীয় পতাকা উড়ালে ৪ লাখ টাকা জরিমানা! ◈ প্রবীণ রাজনীতিবিদ মুজাহিদুল ইসলাম সেলিম গুরুতর অসুস্থ, সিসিইউতে চিকিৎসাধীন ◈ বিশ্বকাপ, যুক্তরা‌স্ট্রে নামতেই ৭ ঘণ্টা ধরে জেরা ইরা‌কের তারকা ফুটবলার আইমেন হো‌সেন‌কে ◈ সরকারি চাকরির বাইরে থেকে নিয়োগপ্রাপ্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের বেতন বাড়ল ◈ সংসদ সদস‌্যদের একসময় চাহিদা ছিল সড়ক ও সেতু, এখন চান বিশ্ববিদ্যালয়  ◈ বিশ্বকাপের আগে নতুন বিতর্ক, ইরানের ১৪ কর্মকর্তা ও স্টাফকে ভিসা দিলো না যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:২৮ বিকাল
আপডেট : ২৯ মে, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তজুমদ্দিনের মেঘনায় বজ্রপাতে জেলের মৃত্যু, আহত ৩ 

ফরহাদ হোসেন ভোলা প্রতিনিধি: ভোলার তজুমদ্দিনের মেঘনা নদীতে গভীর রাতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে তাহের মাঝি (৫৫) নামে এক জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। সোমবার ভোর রাতে উপজেলার চৌমুহনী ঘাট সংলগ্ন মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে। নিহত তাহের মাঝি চাঁদপুর ইউনিয়নের বালিয়াকান্দি ২নং ওয়ার্ডের বাসিন্দা এবং ওই গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে। আহতরা হলেন, একই গ্রামের সুমনের ছেলে মো. সিফাত (১৫), মো. রিফাত (১২) এবং স্বপনের ছেলে মো. মারুফ (১১)।

প্রত্যক্ষদর্শী আব্দুল মালেক জানান, প্রতিদিনের মতো রোববার রাতে মেঘনা নদীতে মাছ শিকার করতে যায় তাহের মাঝিসহ অন্যান্যরা। মাছ ধরার সময় হঠাৎ বজ্রপাতে আবু তাহের মাঝি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত ৩ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহব্বত খান বিষয়টি নিশ্চিত করেছেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়