শিরোনাম
◈ ইরানে ইসরাইলের পালটা হামলা, বাড়ছে উত্তেজনা ◈ ৭.৮ মাত্রার ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন, সুনামির ঝুঁকিতে উপকূলীয় এলাকা ◈ পুশইন ঠেকাতে রাত জেগে সীমান্ত পাহারায় ৫ শতাধিক বাংলাদেশি ◈ ইরানের বিরুদ্ধে পালটা অভিযানে না যেতে নেতানিয়াহুকে অনুরোধ করবেন ট্রাম্প ◈ মালদ্বীপের সঙ্গে ড্র করে ফাইনালের স্বপ্ন শেষ বাংলাদেশের ◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:৫৫ বিকাল
আপডেট : ৩০ মে, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেরপুরে বিনা লাইসেন্সে এবং ক্যাশ মেমো ছাড়া সার বিক্রয় করার অপরাধে দুই সার ব্যবসায়ীকে কে ৩০ হাজার টাকা অর্থদণ্ড

তপু সরকার হারুন, জেলা প্রতিনিধি শেরপুর: শেরপুরের নকলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ সার ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। ২২ সেপ্টেম্বর সোমবার সকালে উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের চন্দ্রকোনা বাজারে ওই অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন এ্যানি।

অভিযানকালে বিনা লাইসেন্সে এবং ক্যাশ মেমো ছাড়া সার বিক্রয় করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মেসার্স সম্রাট এন্টারপ্রাইজ ও মেসার্স সামির এন্টারপ্রাইজের মালিককে ১৫ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা অর্থদন্ড করা হয়।

ওইসময় উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোরসালিন মেহেদী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাগর চন্দ্র দে, উপসহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. রুহুল আমিনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোরসালিন মেহেদী জানান, কেউ যেন সারের কৃত্তিম সংকট সৃষ্টি করতে না পারে এবং কৃষক যেন সরকার নির্ধারিত মূল্যে সার ক্রয় করতে পারে সেজন্য এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়