শিরোনাম
◈ দেশের বিভিন্ন জেলায় ভুয়া কমিটি গঠন ও প্রচারের অভিযোগ, বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা ◈ ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট ◈ প্রতি মাসেই কিছু কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে, আমিই তো ১০ হাজার কর্মী ছাঁটাই করব : শিল্পোদ্যোক্তা একে আজাদ (ভিডিও) ◈ সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, আসছে নতুন বেতন কাঠামো, বাজেটে বরাদ্দ ৩৫ হাজার কোটি! ◈ বিশ্বকাপে নিয়ম না মেনে বাড়ির ছাদ, বারান্দা কিংবা জানালায় প্রিয় দেশের জাতীয় পতাকা উড়ালে ৪ লাখ টাকা জরিমানা! ◈ প্রবীণ রাজনীতিবিদ মুজাহিদুল ইসলাম সেলিম গুরুতর অসুস্থ, সিসিইউতে চিকিৎসাধীন ◈ বিশ্বকাপ, যুক্তরা‌স্ট্রে নামতেই ৭ ঘণ্টা ধরে জেরা ইরা‌কের তারকা ফুটবলার আইমেন হো‌সেন‌কে ◈ সরকারি চাকরির বাইরে থেকে নিয়োগপ্রাপ্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের বেতন বাড়ল ◈ সংসদ সদস‌্যদের একসময় চাহিদা ছিল সড়ক ও সেতু, এখন চান বিশ্ববিদ্যালয়  ◈ বিশ্বকাপের আগে নতুন বিতর্ক, ইরানের ১৪ কর্মকর্তা ও স্টাফকে ভিসা দিলো না যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৫৪ রাত
আপডেট : ০৫ জুন, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারত থেকে এলো ৬০ টন টমেটো

মো. রমজান আলী, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের সোনামজিদ স্থলবন্দর দিয়ে ভারত থেকে ৬০ টন টমেটো আমদানি করা হয়েছে। রবিবার দুইটি ট্রাকে এই  টমেটোগুলো সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আনা হয়।এ নিয়ে এ বছরের জুলাই ও সেপ্টেম্বর মাসে মোট ১৭৪ মেট্রিক টন টমেটো আমদানি করা হয়েছে।

বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান পানামা পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা টিপু সুলতান জানান, রবিবার দুইটি ট্রাকে ৬০ মেট্রিক টন টমেটো আমদানি হয়েছে। এসব টমেটো আমদানি করেছেন জয়নাল আবেদিন নামে এক আমদানিকারক।  টমেটোর গাড়ি লোড-আনলোড চলছে। দ্রুত দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে যাবে।

এদিকে সোনামসজিদ উদ্ভিদ সংঘ নিরোধ কেন্দ্রের উপ-পরিচালক সমীর চন্দ্র ঘোষ বলেন, প্রায় দুই বছর পর আবারও সোনামজিদ স্থলবন্দর দিয়ে টমেটো আমদানি হয়েছে শুরু হয়েছে। চলতি বছরের জুলাই মাসে  ৫৮.৭ মেট্রিক টন ও সেপ্টেম্বর মাসে এখন পর্যন্ত ৫৬ মেট্রিক টন টমেটো আমদানি করা হয়েছে। সবমিলিয়ে টমেটো আমদানির পরিমাণ ১১৪.৭ মেট্রিক টন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়